আমরা রাস্তায় কেনা জলের বোতল কিংবা কোল্ড ড্রিংকসের বোতল পুনরায় বাড়িতে ব্যবহার করি জল রাখার জন্য। এই প্লাস্টিকের বোতলগুলোতে জল রাখা কী ভালো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,084 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

যে কোনো প্লাস্টিকের বোতল বা পাত্র খাদ্য-পানীয় রাখার কাজে কতোটা ব্যবহার করা ঠিক, তা নির্ভর করে ঐ বোতলটা কোন প্লাস্টিক দিয়ে তৈরি তার ওপর। এখন কথা হচ্ছে, আমরা বুঝবো কীভাবে ঐ প্লাস্টিকটার চরিত্র আসলে কী? এটা আমরা বুঝবো বোতল (বা পাত্রের) নিচের দিকে থাকা রেসিন আইডেনটিফিকেশন কোড বা আরআইসি থেকে।

প্লাস্টিকের আরআইসি চিহ্ন দেখতে একটা ত্রিভুজের মতো। ত্রিভুজটা তিনটে বাঁকানো তীর দিয়ে তৈরি। এই ত্রিভুজের মধ্যে থাকে ১ থেকে ৭-এর মধ্যে কোনো একটা সংখ্যা। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা চিহ্ন, যার সাহায্যে আমরা জেনে নিতে পারি যে কোনো প্লাস্টিকের আসল পরিচয়।

image

ত্রিভুজের মধ্যের সংখ্যাটা যদি ১ হয়, তবে বুঝতে হবে বোতলের প্লাস্টিকটা হলো পিইটি (PET) বা পলিইথিলিন টেরাফথ্যালেট। এ ধরনের প্লাস্টিককে খাদ্য বা পানীয় রাখার পক্ষে এমনিতে নিরাপদ বলেই গণ্য করা হয়। কিন্তু, এ ধরণের প্লাস্টিকের পাত্রে ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর অনুজীব সহজেই বাসা বাঁধে। তাই এ জাতীয় প্লাস্টিকের তৈরি বোতল বা পাত্র একবারের বেশি ব্যবহার করা উচিত নয়।

আমরা বাজারে যেসব জলের বোতল বা কোল্ড ড্রিংকসের বোতল দেখি সেগুলো সাধারণত এই পিইটি জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরি। তাই এগুলোকে একবারের বেশি ব্যবহার করা ঠিক নয়। অর্থাৎ, এগুলোকে বাড়িতে জল রাখার কাজে ব্যবহার না করাই মঙ্গল।

তবে কোনো প্লাস্টিকের বোতল যদি হাই ডেনসিটি পলিইথিলিন (আরআইসি নাম্বার ২) বা লো ডেনসিটি পলিইথিলিন (আরআইসি নাম্বার ৪) কিংবা পলিপ্রপিলিন (আরআইসি নাম্বার ৫) জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরি হয়, তবে সেটিকে বাড়িতে জল রাখার কাজে ব্যবহার করা যেতে পারে।

 

 

 

collected 

করেছেন (100 পয়েন্ট)
আমি বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র এর ব্যবসায়ী। বাংলাদেশের সবচেয়ে খারাপ মানের প্লাস্টিকের গায়েও এখন 5 মান দেয়া হচ্ছে। মান দেখে এখন আর বুঝার উপায় নেই
0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)

প্রথমেই একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক...

প্লাস্টিকের জলের বোতলের গায়ে ডেইট লেখা থাকে, সেটা আমরা কম-বেশি প্রায় সবাই খেয়াল করেছি। 

এবার আসি আসল কথায়। আদতে জল কখনো নষ্ট হয় না। 

 

জলের বোতলের গায়ে যেটা লেখা থাকে সেটা বোতলের ডেট। 

কাজেই বুঝতে পারছেন, জলের বোতলের নির্দিষ্ট সময়ের পরে আর সেটা ব্যাবহার করা উচিত নয়! অবশ্য বোতল যদি ওয়ান টাইম হয়।

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 1,963 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 799 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 487 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 420 বার দেখা হয়েছে
19 অক্টোবর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+16 টি ভোট
7 টি উত্তর 33,733 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,371 জন সদস্য

309 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 305 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. 88vbetpink

    100 পয়েন্ট

  3. llwinink1

    100 পয়েন্ট

  4. 123Bgifts

    100 পয়েন্ট

  5. Kqbdcool

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...