গরম পানিতে আলু দিলে নরম হয় আর ডিম দিলে শক্ত হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
3,990 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

4 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
আলুর ভেতরে প্রচুর পরিমাণে স্টার্চ বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। কাঁচা আলুর মধ্যে এই স্টার্চ সন্নিবিষ্ট হয়ে থাকে।গরম জলে দেওয়ার জন্য এই স্টার্চ granules গুলি জল শুষে নিয়ে ফুলে ওঠে।আর তাই আলু নরম ও পাচ্য হয়ে যায়।

আর ডিমের মধ্যে রয়েছে তরল প্রোটিন।এই প্রোটিন denaturation process এর মধ্যে দিয়ে শক্ত হয়ে যায়।এই অবস্থাতেই ডিম সহজ পাচ্য হয়।

সংগৃহীত
0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

Sahid ahmed Tonmoy- ডিম সিদ্ধ করলে ডিমের অ্যালবুমিন প্রোটিনের কুন্ডলী আকৃতির প্যাঁচানো প্রোটিন অণুর আকৃতি পরিবর্তন হয়ে রৈখিক আকৃতি লাভ করে। একে প্রোটিনের ডিনেচারেশন বলে। ডিনেচারেশনের কারণে ডিম সিদ্ধ করলে শক্ত হয়ে যায়। অন্যদিকে আলুতে স্টার্চ থাকে, আমরা জানি স্টার্চ হাইড্রোফিলিক বা পানিগ্রাহী পদার্থ। তাই আলু সিদ্ধ করলে পানি শোষণ করে নরম হয়।

প্রোটিন জাতীয় পদার্থে সবল এসিড, সবল ক্ষারক, কিছু অজৈব লবণ এবং তাপমাত্রার প্রভাবে প্রোটিনের কুন্ডলী আকৃতির প্যাঁচানো প্রোটিন অণুর আকৃতি পরিবর্তন হয়ে রৈখিক আকৃতি লাভ করে। একে প্রোটিনের ডিনেচারেশন বলে।

 

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)
ডিমের মধ্যে রয়েছে মূলত প্রোটিন (অ্যামাইনো এসিডের জটিল বন্ধন)। ডিমকে তাপ দিলে denaturation process শুরু হয়। এতে করে ডিমের মধ্যে থাকা অ্যামাইনো এসিডের রাসায়নিক বন্ধনগুলো তাপ শোষণের মাধ্যমে আরো দৃঢ় এবং শক্তিশালী হয়। তাই ডিম সিদ্ধ করলে শক্ত হয়ে যায়।

 অন্যদিকে আলু হচ্ছে শর্করা। তাপ দিলে আলুতে বিদ্যমান সেলুলোজ বন্ধনগুলো দূর্বল হয়ে যায়। এবং যদি একে পানিতে সিদ্ধ দেওয়া হয় তাহলে এটি পানি শোষন করে একদিকে যেমন স্ফীত হয় অন্যদিকে বন্ধন ভাঙ্গার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করে। এতে করে আলু নরম হয়ে যায়।।
0 টি ভোট
করেছেন (280 পয়েন্ট)
খুবই চমৎকার একটা প্রশ্ন।
আপনাকে জানতে হবে আলু ও ডিমের রাসায়নিক উপাদান।
 আলু মূলত এক ধরনের শর্করা। যার নাম স্টার্চ।এর বৈশিষ্ট্য: তাপে অণুগুলো ভেঙ্গে যায়। ফলে শক্ত আলু নরম হয়।
অন্যদিকে ডিমের মূল উপাদান প্রোটিন। এখানে থাকে প্রধানত অ্যালবুমিন।তাপ প্রয়োগে প্রোটিনের গুণমান নষ্ট হয় এবং এর অণুগুলো জমাট বাঁধতে থাকে।
স্টার্চ ও অ্যালবুমিনের বিপরীতমুখী বৈশিষ্ট্যর জন্যই শক্ত আলু তাপে নরম ও তরল ডিম তাপে শক্ত হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
2 টি উত্তর 2,987 বার দেখা হয়েছে
25 জানুয়ারি 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 6,530 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,104 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 2,200 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 764 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)

10,916 টি প্রশ্ন

18,616 টি উত্তর

4,747 টি মন্তব্য

874,231 জন সদস্য

80 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 79 জন গেস্ট অনলাইনে
  1. Aviator Game

    180 পয়েন্ট

  2. mark1654

    140 পয়েন্ট

  3. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  4. b52clubgame1

    100 পয়েন্ট

  5. nohu90recipes

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...