শূন্য কে জোড় বলা হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
10,106 বার দেখা হয়েছে
"গণিত" বিভাগে করেছেন (2,850 পয়েন্ট)
আমরা জানি কোনো সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে তা জোড়, শূন্য ২ দ্বারা বিভাজ্য কিন্তু, ১,৩,৫ দিয়েও তো বিভাজ্য তাহলে ০ জোড় কিভাবে?

4 উত্তর

+2 টি ভোট
করেছেন (34,670 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

শূন্য সংখ্যাটি জোড় সংখ্যা ।

এই প্রশ্নটি অনেকেই করে থাকেন ৷ কেউ বলেন শূন্য জোড় আবার কেউ বলে শূন্য বিজোড় ৷ এ ক্ষেত্রে এম এম ফাহাদ জয় ভাইয়ার উত্তরটি দিয়ে দিচ্ছি ৷

 

যে সকল সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে জোড় সংখ্যা বলে।

  • ০, ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ, ০ কে দুই দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, যেখানে ভাগশেষ শূন্য (০)
  • সকল জোড় সংখ্যাকে ২n২n দ্বারা প্রকাশ করা যায়, এবং শূন্যের ক্ষেত্রে সেখানে n=০n=০
  • সেট আকারে প্রকাশ করলে সকল জোড় সংখ্যার সেট ={…,−6,−4,−2,0,2,4,6,……,−6,−4,−2,0,2,4,6,…}
  • গঠন পদ্ধতিতে = {x|x,x=2n,n∈Zx|x,x=2n,n∈Z}

 

করেছেন (2,850 পয়েন্ট)
+1
আমার প্রশ্নের উত্তর পেলাম না, শূন্যকে তো অন্যান্য সকল সখ্যা দ্বারাই ভাগ করা যায় যেমন ৩,৫; শুধুমাত্র ২ নয়, তাহলে কেন?
করেছেন (17,760 পয়েন্ট)
কিন্তু আমরা তো জোড় সংখ্যার ডেফিনেশনেই জানি, যারা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য, তারা জোড় সংখ্যাই হবে। কিন্তু, ৩, ৪, ৫  বা অন্যান্য সংখ্যার ক্ষেত্রে তো এমন বাঁধাধরা নেই।
করেছেন (100 পয়েন্ট)
Jannatul Ferdous আপু,
একটি সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সংখ্যাটিকে নিঃসন্দেহে জোড় সংখ্যা বলা যাবে । এর পাশাপাশি যদি সংখ্যাটি অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাতে কোনো সমস্যা নেই।
যেমন ২৪ একটি জোড় সংখ্যা । এটি কিন্তু ২ ছাড়াও ১,৩,৪,৬,৮,১২,২৪ সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু এখানে জোড় সংখ্যা হওয়ার জন্য ২ দ্বারা নিঃশেষে নিভাজ্য হওয়াটাই মুখ্য বিষয়।
+1 টি ভোট
করেছেন (4,990 পয়েন্ট)
শূন্য কে জোড় বলা হয় কেন?
গণিতবিদদের জন্য উত্তর সহজ: শূন্য একটি সমান সংখ্যা। ... কারণ যে কোনও সংখ্যাকে দুটি দিয়ে ভাগ করে অন্য একটি পুরো সংখ্যা তৈরি করা সমান। জিরো এই পরীক্ষায় পাস করে কারণ আপনি যদি শূন্য অর্ধেক করেন তবে আপনি শূন্য পান।
0 টি ভোট
করেছেন (6,010 পয়েন্ট)
০ কি জোড়  নাকি বিজোড়?! এমন অনেক মতবাদ রয়েছে এই প্রশ্নে,  ০  জোড় হওয়ার পক্ষে যেমন মতবাদ আছে, তেমন বিজোড় হওয়ার পক্ষেও রয়েছে। কিন্তু  একটি জায়গায় এসে এটা পৃথক হয়ে যায়। জোড় ও বিজোড় এর সূত্রে। আমরা জানি জোড় সংখ্যা সবসময়ই 2n আকারে থাকে, আর বিজোড় সংখ্যা সর্বদাই 2n-1 আকারে (যেখানে n পূর্ণসংখ্যা), এখন  ০ কে 2n আকারে লিখে পাই ২×০=০, অর্থাৎ  জোড়, কিন্তু বিজোড় এর সূত্রে  ফলাফল কিন্তু কোনোভাবেই এই ০ পাওয়া সম্ভব নয়। তাই ০ কে জোড় বলা হয়।
0 টি ভোট
করেছেন (7,700 পয়েন্ট)

Even numbers are integers that are divisible by two. Zero is an integer divisible by two. Therefore zero is even.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
4 টি উত্তর 1,460 বার দেখা হয়েছে
+1 টি ভোট
6 টি উত্তর 4,076 বার দেখা হয়েছে
18 নভেম্বর 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 591 বার দেখা হয়েছে
05 জানুয়ারি 2022 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+5 টি ভোট
3 টি উত্তর 1,630 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 435 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,640 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,274 জন সদস্য

16 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 16 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bbgpgapp

    120 পয়েন্ট

  3. chatendeep

    120 পয়েন্ট

  4. ano88itcom

    100 পয়েন্ট

  5. keonhacai88foot

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...