ডিস্লেক্সিয়া / ডিসলেক্সিয়া কয় ধরনের হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
348 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
ডিস্লেক্সিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে। তন্মধ্যে এখন পর্যন্ত শনাক্তকৃত কিছু ডিস্লেক্সিয়া হলো:

১. প্রাইমারি ডিস্লেক্সিয়া (Primary Dyslexia) : ডিস্লেক্সিয়ার মধ্যে এটি সবচেয়ে সাধারণ। মস্তিষ্কের বামপাশের সেরেব্রাল কর্টেক্সের কোনোরূপ অকার্যকারিতা তথা ডিসফাংশনের কারণে এ ধরনের ডিস্লেক্সিয়া হতে পারে। যারা প্রাইমারি ডিস্লেক্সিয়া তে ভোগে তাদেরকে জীবনে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তবে শিক্ষাক্ষেত্রে যারা ইন্টারভেনশন পায় তারা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে। তবে কয়েকজনের সারা জীবন কষ্ট করতে হয়।

২. সেকেন্ডারি ডিস্লেক্সিয়া (Secondary Dyslexia) : ফিটাস বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের বৃদ্ধিতে কোনো প্রকার বাধার সৃষ্টি হলে সেই শিশুদের মধ্যে এ ধরনের ডিস্লেক্সিয়া দেখা যায়। বয়স বৃদ্ধির সাথে সাথে সেকেন্ডারি ডিস্লেক্সিয়ার অবসান ঘটে এবং ছেলে শিশুদের মধ্যে সেকেন্ডারি ডিস্লেক্সিয়ার প্রবণতা বেশি দেখা যায়।

৩. ট্রমা আইকিউ ডিস্লেক্সিয়া (Trauma IQ Dyslexia) : মস্তিষ্কের যেই অংশ পড়াশোনা ও লিখালিখির সাথে সম্পৃক্ত তথা নিয়ন্ত্রণ করে সেই অংশে কোনোরূপ আঘাত (Injury) ও ট্রমার কারনে এরূপ ডিস্লেক্সিয়া হতে পারে।

অন্যান্য ডিস্লেক্সিয়াগুলো হলো :
★ ভিজ্যুয়াল ডিস্লেক্সিয়া (Visual Dyslexia) : এটি "Visual Processing Disorder" এর সাথে সম্পৃক্ত যেখানে ব্যক্তি বা শিশু ঠিকমতো দর্শন সংকেত পায় না।

★অডিটরি ডিস্লেক্সিয়া (Auditory Dyslexia) : "Visual Processing Disorder" এর মতো এটিও "Audio Processing Disorder" এর সাথে সম্পৃক্ত।

★ ডিসগ্রাফিয়া (Dysgraphia) : যখন কোনো শিশু ঠিকমতো পেন্সিল ধরে রাখতে পারে না ও লিখায় সমস্যা দেখা দেয় এবং তা নিয়ন্ত্রণ করতে যদি বাধার সম্মুখীন হতে হয় তবে সেটি ডিসগ্রাফিয়া হিসেবে পরিচিত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 529 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 465 বার দেখা হয়েছে
30 এপ্রিল 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 451 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 6,706 বার দেখা হয়েছে

10,933 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

879,778 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. Yo88vnnet2

    100 পয়েন্ট

  5. 666Fdev

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...