উকুন বা খুশকি ছাড়াও মাথা চুলকায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,852 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+6 টি ভোট
করেছেন (34,670 পয়েন্ট)

অদ্রিতা রায় 

 

এই বিরক্তিকর সমস্যাটি থেকে মুক্তির জন্য আপনাকে এর কারন খুঁজে বের করতে হবে। কারণ জানলে আপনি এর প্রতিকারের ব্যবস্থা নিতে পারবেন, যার জন্য অনবরত মাথা চুলকাতে হয়। 

 

  • অ্যালার্জি, খুশকির সংস্পর্শ, উকুন, একজিমা, স্কাল্প সোরোসিস, রোসাসিয়া, রিংওয়ার্ম, স্ক্যাবিস, লুপুস, ফোলিকিউলিটিস এবং ছত্রাকের সংক্রমণে এমন হয়। কাজেই মাথা চুলকানোর পেছনে বহু কারণ থাকতে পারে।
  •  
  •  ছত্রাকের আক্রমণ যখন মাথায় ঘটে, তখন তাকে বলে টিনিয়া ক্যাপিটিস বা মাথার দাদ। এ রোগটি বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের মাথায় হতে দেখা যায়। তবে খুব কম ক্ষেত্রেই সাবালকদের হয়। এ ক্ষেত্রে মাথার ত্বকের প্রদাহ, মরা চামড়া ওঠা, চুলকানি এবং মাথার চুলপড়া অব্যাহত থাকে।
  • গরমের সময় মাথার তালুর আর্দ্রতা কমে যায়। এর ফলে মাথার ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়, যা চুলকানির অন্যতম কারণ। মাথার তালুর ত্বক গ্রন্থি সংকুচিত হয়ে যায় এবং আঁশযুক্ত হয়ে যায় শুষ্ক ত্বকের কারণে। এর ফলে চুলকানি সৃষ্টি হয়।
  • ভিটামিন, খনিজ, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের অভাব থেকে খুব শুষ্ক মাথার ত্বকে খুব চুলকানি হতে পারে।
  •  
  • শ্যাম্পুতে অ্যালার্জির কারণে মাথার ত্বকে খুব চুলকানি হতে পারে।
  • রাসায়নিক সমৃদ্ধ পণ্য ব্যবহারের পর সঠিক ভাবে পরিষ্কার করা না হলে সেটা মাথার তালুতে জমে থাকে ও চুলকানির সৃষ্টি করতে পারে। জেল, হেয়ার ক্রিম ও স্প্রে ব্যপকভাবে ব্যবহার করলেও প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই চুলকানির সমস্যা থেকে মুক্ত থাকার জন্য রাসায়নিক পণ্য ব্যবহার বন্ধ করে দিতে হবে।
  • মাথার ত্বকেও সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন বা বিশেষ কোনও কেমিক্যালের প্রভাবে অ্যালার্জি হতে পারে।ফলে স্ক্যাল্পে চুলকানি হতে পারে । 
  • তেল চিটচিটে মাথার তালু শুধু শুষ্ক ত্বকের কারণেই মাথা চুলকায় এমনটা ভাবা ঠিক নয়। মাথায় অতিরিক্ত তেলের কারণেও চুলকানি হতে পারে। কারণ এতে ময়লা ও ধুলাবালি জমার সুযোগ সৃষ্টি হয় বেশি তাই চুলকানিও হয়। মাথার তালুর তেল চিটচিটে ভাব দূর করার জন্য হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 
  •  ইনফেকশন যদি উপরোক্ত কোনটিই আপনার মাথার তালুর চুলকানির জন্য দায়ী না হয় তাহলে আপনি হয়তো মাথার তালুর ত্বকের ইনফেকশনের সমস্যায় ভুগছেন। এই অবস্থায় মাথা চুলকালে তা আরো খারাপ অবস্থার সৃষ্টি করে এবং ছড়িয়ে পরে। তাই একজন ট্রাইকোলজিস্ট বা হেয়ার স্পেশিয়ালিস্টের সাথে যোগাযোগ করে আপনার ইনফেকশনের কারণ একজিমা, সরিয়াসিস বা ডারমাটাইটিস কিনা জেনে নিয়ে চিকিৎসা গ্রহণ করুন।
  • উদ্বেগ দুশ্চিন্তা ও মানসিক চাপের ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। মানসিক চাপ ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি করে। ফলে মাথার তালু ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব এমনকি রাসায়নিকের প্রভাবে অধিক প্রভাবিত হয়। এ কারণে মাথার তালুর ত্বক বেশি দুর্বল হয়ে পড়ে এবং চুলকানি সৃষ্টি হয়। 

Source : femina+maya+quora+bangla.jagoroniya+hairtalkies+plusstore339.blogspot+prothomalo+ntvbd+dainikamadershomoy+kalerkantho

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 1,687 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 786 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 3,269 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 874 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nadia (4,030 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 835 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,508 জন সদস্য

111 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 111 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. sjo777rtpcom

    100 পয়েন্ট

  3. sydk88com

    100 পয়েন্ট

  4. bbsbetsorg

    100 পয়েন্ট

  5. ck33devv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...