মেয়েরা কেন ছেলেদের চেয়ে বেশি কাঁদে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
1,819 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

3 উত্তর

+5 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

অয়ন ভৌমিক

প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল,
পুরুষদের অশ্রুনালী (Tear Duct)বেশ গভীর আর মোটা। অনেকটা অশ্রু সেখানে জমা থাকতে পারে। ফলে পুরুষরা ইমোশনাল হয়ে যাওয়ার পর অশ্রুগ্রন্থি যদি অশ্রু তৈরি করা শুরু করে দেয়, তাহলে প্রথমে পুরো নালিটা প্রথমে পূর্ণ হবে। পরে সেটা ওভারফ্লো হলে পানি চোখের বাইরে বেরিয়ে আসবে। এর আগেই পুরুষটি আবেগ নিয়ন্ত্রণ করে ফেলতে পারলে আর তার চোখের পানি বের করতে হয় না।

আর নারীদের অশ্রুনালী চিকন আর অগভীর
তাই সেখানে কম অশ্রু জমা থাকতে পারে। ফলে খুব দ্রুত সেটা ওভারফ্লো করে। ফলে মোদ্দা কথা হল কান্না আসলে একজন পুরুষ কান্না নিয়ন্ত্রণের জন্য যতটুকু সময় পায়, একজন নারী ততটুকু সময় পায় না।

আরো কিছু হরমোনাল কারণ রয়েছে। পুরুষদের সেক্স হরমোন হল টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন আবেগতাড়িত হওয়ার প্রবণতা কমায় বলে ধারণা করা হয়। যেসব পুরুষ প্রস্টেট গ্রন্থির ক্যান্সারে আক্রান্ত হয়, তাদের দেহে টেস্টোস্টেরনের উৎপাদন কমে যায়। এই ক্যান্সারে আক্রান্ত পুরুষরা গড়পড়তা অন্য পুরুষদের চেয়ে দ্রুত ইমোশনাল হয়ে পড়ে।

আর খুব সম্ভবত ১৮৬০ সালে একদল বিজ্ঞানী চোখের পানির রাসায়নিক সংযুক্তি নিয়ে গবেষণা করেন। বিভিন্ন রকমের চোখের পানি যেমন,
কান্নার সময় বের হওয়া চোখের পানি, চোখে ধুলাবালি সেসময় যে পানি বের হয়, খুব জোরে হাসি এলে সেসময় যেই পানি বের হয়... এই সব ধরণের পানির মধ্যে অবস্থিত রাসায়নিক উপাদান নিয়ে ওনারা গবেষনা করেন। সেই গবেষণায় আবেগের সময় বের হওয়া চোখের পানিতে প্রোল্যাকটিন হরমোনের উপস্থিতি পাওয়া যায়। কান্না করার সাথে প্রোল্যাকটিন হরমোনের সংযোগ আছে বলে ধারনা করা হয়। এই প্রোল্যাকটিন হরমোন আবার ছেলেদের তুলনায় মেয়েদের ৬০ শতাংশ বেশি থাকে।

এইসব কারণেই আসলে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি দ্রুত আবেগী হয়ে পড়ে। তাই ছেলেদের "আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। আমরা অনেক মহৎ" ইত্যাদি চিন্তা মাথায় নিয়ে গর্বে বুক ফুলিয়ে চলার কোন মানে নেই। কারণ আমরা ছেলেরা বায়োলোজিক্যালি এইভাবে তৈরি।

+3 টি ভোট
করেছেন (24,580 পয়েন্ট)
হরমোনের আধিক্য এর জন্য।এমন একটা হরমোন আছে যেটার কারণে মানুষ কাঁদে
0 টি ভোট
করেছেন (5,600 পয়েন্ট)

ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কাঁদে এই বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। এর মধ্যে কয়েকটি হল:

  • **** হরমোন: মেয়েদের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা ছেলেদের তুলনায় বেশি থাকে। ইস্ট্রোজেন হরমোনের সাথে সম্পর্কিত কিছু রাসায়নিক পরিবর্তন মেয়েদেরকে আরও সংবেদনশীল এবং সহানুভূতিশীল করে তুলতে পারে। এই পরিবর্তনগুলি মেয়েদেরকে দুঃখ, কষ্ট বা ক্ষোভের মতো নেতিবাচক আবেগগুলিকে আরও তীব্রভাবে অনুভব করতে পারে।

  • **** সামাজিক প্রত্যাশা: মেয়েদেরকে প্রায়শই সংবেদনশীল এবং সহানুভূতিশীল হওয়ার জন্য সামাজিকভাবে প্রত্যাশা করা হয়। এই সামাজিক প্রত্যাশাগুলি মেয়েদেরকে তাদের আবেগ প্রকাশ করতে এবং কাঁদতে উত্সাহিত করতে পারে।

  • **** শিক্ষা: মেয়েদেরকে প্রায়শই ছেলেদের তুলনায় তাদের আবেগগুলিকে আরও সঠিকভাবে প্রকাশ করতে শেখানো হয়। এই শিক্ষা মেয়েদেরকে তাদের আবেগগুলিকে আরও সহজে এবং স্বাভাবিকভাবে প্রকাশ করতে সহায়তা করতে পারে।

  • **** ব্যক্তিত্ব: কিছু মেয়ের ব্যক্তিত্ব অন্যদের তুলনায় আরও সংবেদনশীল এবং সহানুভূতিশীল হয়। এই ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি মেয়েদেরকে দুঃখ, কষ্ট বা ক্ষোভের মতো নেতিবাচক আবেগগুলিকে আরও তীব্রভাবে অনুভব করতে পারে।

অবশ্যই, সমস্ত মেয়েই বেশি কাঁদে না। তবে, উপরে বর্ণিত কারণগুলির কারণে অনেক মেয়েই ছেলেদের তুলনায় বেশি কাঁদে।

একটি গবেষণায় দেখা গেছে যে, 10 থেকে 13 বছর বয়সী মেয়েরা 10 থেকে 13 বছর বয়সী ছেলেদের তুলনায় প্রতিদিন গড়ে প্রায় 30% বেশি কাঁদে। এই গবেষণায় আরও দেখা গেছে যে, মেয়েরা সাধারণত ছেলেদের তুলনায় বেশি সহানুভূতিশীল এবং অন্যদের আবেগগুলিকে বোঝার জন্য আরও বেশি সক্ষম। এই কারণগুলি মেয়েদেরকে তাদের আবেগগুলিকে আরও তীব্রভাবে অনুভব করতে এবং কাঁদতে উত্সাহিত করতে পারে।

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 1,025 বার দেখা হয়েছে
20 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 2,031 বার দেখা হয়েছে
11 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন নোশিন মাহি (7,940 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 1,192 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 719 বার দেখা হয়েছে
30 সেপ্টেম্বর 2023 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Peyal Debnath (710 পয়েন্ট)

10,904 টি প্রশ্ন

18,604 টি উত্তর

4,746 টি মন্তব্য

870,050 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে
  1. মেহেদী হাসান

    141850 পয়েন্ট

  2. Hojayfa Ahmed

    135490 পয়েন্ট

  3. বিজ্ঞানের পোকা ৫

    123400 পয়েন্ট

  4. noshin mahee

    110340 পয়েন্ট

  5. HABA Audrita Roy

    105570 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...