ধরুন, একজন ব্যক্তি সারাজীবন মাংস খেয়ে গেলো এবং আরেকজন শুধু শাক সবজি ফলমূল খেয়ে গেলো। দুজনের মধ্যে কে বেশি বাঁচার সম্ভাবনা রয়েছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
1,127 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

Nishat Tasnim - আমরা অনেকেই স্কুল জীবনে শিখেছি যে, যারা vegeterian বা vegan তাদের আয়ুষ্কাল Non-Veg খাওয়া মানুষদের থেকে বেশি। এটি সত্যি যে খাদ্যাভ্যাসে শুধুমাত্র শাকসবজি থাকলে তার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আছে। যেমনঃ স্থুলতা কম হয়, ক্যান্সার ও হার্টের রোগ হওয়ার ঝুঁকি কম থাকে৷ তবে এগুলোর সাথে আয়ুষ্কাল বেশি থাকার সম্পর্ক খুব সূক্ষ্ম। UK, US, জার্মানি ও জাপানে হওয়া এক রিভিউতে দেখা গেছে যে যারা ভেজিটেরিয়ান তাদের সবক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা নন-ভেজিটেরিয়ানদের তুলনায় ৯% কম। তবে আরেক গবেষণায় দেখা গেছে যে ভেগান হওয়ার সাথে আয়ুষ্কাল বেশি হওয়ার কোন সম্পর্ক নেই। সারাংশ হচ্ছে, কিছু গবেষণা মতে ভেগানদের আয়ুষ্কাল তাদের ডায়েট এর জন্য বেশি থাকে। কিন্তু কিছু গবেষণা এর বিপরীত কথা বলে।|
Ref:https://www.healthline.com/nutrition/do-vegans-live-longer

+3 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
Kabir's-

#Vegan_vs_Keto_for_Lifetime ??
সারাজীবন একজন শুধু শাকসবজি ও অন্যজন শুধু মাংস খেলে কে বেশিদিন বাঁচবে ?
প্রথমেই বাঁচা-মরা এটা সম্পূর্ণ ভাগ্যের বিষয় । তবে বিজ্ঞানের গবেষণায় কিছু Traits বা বৈশিষ্ট্য দেখে এটা অনেকটাই ধারণা (Predict) করা যায় ।
যদি কেউ সারাজীবন শাকসবজি খায় তাহলে সে পর্যাপ্ত পাবে :
- মিনারেলস
- চর্বিহীন খাবার
- স্থূলতা বাড়ার কোনো শংকা নেই
- খাবারবাহিত রোগ ছড়ানোর হার একেবাড়েই কমে যাবে
- হার্ট ও ব্রেইন নরমাল থাকবে
- রোগ প্রতিরোধী অনেক পুষ্টি সহজেই পাবে ।
তবে তারা হারাবে :
- অত্যাবশ্যকীয় ৮টি অ্যামাইনো এসিড যা কেবল আমিষে আছে
- বিশেষ কিছু দামী খাবার (যা জিমে সাজেস্ট করা হয়) ছাড়া পর্যাপ্ত ক্যালোরি ইনটেক কষ্টকর হবে
- ভারী কায়িক শ্রমের জন্য প্রচুর খেতে হবে
- অ্যামাইনো এসিডের অভাবে রোগ প্রতিরোধের অনেক ক্ষমতা কমে যাবে
- মাংসপেশির দৃঢ়তা নষ্ট হতে পারে
কেউ যদি সারাজীবন মাংস খায় তাহলে সে পাবে :
- পর্যাপ্ত আমিষ যা দেহগঠনের মূল
- রোগপ্রতিরোধের বিশেষ ক্ষমতা লাভ করবে তবে Green Food এর অভাবে অনেকগুলো পাবে না
- পর্যাপ্ত ক্যালরি পাবে
- অল্প খাবার থেকেই বেশি শক্তি পাবে
তবে যা ক্ষতি হবে :
- প্রচুর চর্বি জমবে
- হার্টের সমস্যা বেড়ে যাবে
- স্থূলতা বেড়ে যাবে
- খুব সহজেই আলস্য ধরবে ও মানসিকতার পরিবর্তন লক্ষ্যনীয় হবে
- দ্রুত আলস্য আসবে ও ঘামবে বেশি
- ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে
এই সব বিবেচনায়, অনেক চলচ্চিত্র তারকারা দাবি করেন তারা দীর্ঘ দিনের Vegetarian, কেউবা Vegan । এবং তাদের সবারই স্বাস্থ্য ভালো । তবে এখানে বিষয়টি হলো তারা সবজির পাশাপাশি ব্যায়াম করেন, তাদেরকে ধূমপান ও অ্যালকোহল ছাড়তে হয়, ঘুম নিয়ন্ত্রণে রাখতে হয় ও বাড়তি প্রোটিন Intake নিতে হয় । তাদের অনেকেই অনায়াসে রোগব্যাধি ছাড়া ৬০-৭০ বছর বেঁচেছেন । তবে সরাসরি প্রোটিনের অভাবে ছোটোখাটো রোগব্যাধি সারতে তাদের দেরী হয় । এবং রুটিন ভঙ্গ করলেও অনেক সমস্যা হয় ।
কে বেশি বাঁচবে এটা তে বলা যায় না । তবে Vegan বা vegetarians-লোকটা Ketogenic এর চেয়ে তুলনামূলক সুস্থভাবে বাঁচবেন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 1,087 বার দেখা হয়েছে
12 জানুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Aramita (2,350 পয়েন্ট)
+10 টি ভোট
1 উত্তর 470 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 382 বার দেখা হয়েছে
26 ডিসেম্বর 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Jahan Bhuiyan (4,460 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 680 বার দেখা হয়েছে
13 ডিসেম্বর 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 513 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,451 জন সদস্য

15 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 15 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. 8Xbett01com

    100 পয়েন্ট

  4. 8Xbetjpncom

    100 পয়েন্ট

  5. 8888Bcocom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...