বাচ্চাদের দাঁতের ব্যাথা প্রতিকারে কি করা যেতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
2,010 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)
পূনঃট্যাগযুক্ত করেছেন

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)

শিশুর মুখে বা দাঁতে ব্যথা হলে অবশ্যই একজন দাঁতের চিকিৎসককে দেখাতে হবে। এ সময় শিশুকে বেশি ঠান্ডা বা গরম ও মিষ্টিজাতীয় খাবার দেওয়া যাবে না। ব্যথা উপশমে তাৎক্ষণিক কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে:

  • ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্য বের করতে হবে।

  • কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে মুখে ৩০ সেকেন্ড রেখে কুলি করলে মুখ ও আক্রান্ত স্থান পরিষ্কার হবে। ব্যথাও অনেকটা কমে যাবে।

প্রতিকার ও প্রতিরোধ

প্রতিটি দুধদাঁত একটি নির্দিষ্ট সময়ে পড়ে নতুন দাঁত ওঠে। ৬ বছর থেকে ১৩ বছর বয়সের মধ্যেই এসব ঘটে। কোন দাঁত কখন নড়ে, সেটা খেয়াল রাখতে হবে। দাঁতে ক্যাভিটি হলে দ্রুত ফিলিং করতে হবে। ক্যাভিটি বড় হয়ে গেলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। শিশুর প্রথম এক বছরে প্রতিবার খাবারের পর পরিষ্কার কাপড় বা তুলা দিয়ে মাড়ি ও জিব মুছে দিন। এর ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হবে। জিবে ছত্রাকের সংক্রমণও হবে না। শিশুর ৬ মাস বয়স থেকে বিভিন্ন রকমের ফল ও পুষ্টিকর খাবার দিতে হবে। এতে অ্যাপথাস আলসার হওয়ার ঝুঁকি কমে যাবে।

শিশুর দাঁত ওঠা শুরু করলে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট খুব অল্প পরিমাণে নরম টুথব্রাশে নিয়ে দিনে দুবার ব্রাশ করাতে হবে। মাড়ির দাঁতগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। শিশুকে বোতলে না খাওয়ানোই ভালো। প্রতি ছয় মাসে একবার দাঁতের চিকিৎসকের পরামর্শ নিন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 3,433 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 1,101 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 3,867 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 8,093 বার দেখা হয়েছে
24 সেপ্টেম্বর 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mila Hoque (1,260 পয়েন্ট)
+10 টি ভোট
3 টি উত্তর 6,834 বার দেখা হয়েছে

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,168 জন সদস্য

53 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 52 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. tintucthetree

    100 পয়েন্ট

  5. xoilactvthec

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...