দৃষ্টিভ্রম হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
759 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

দৃষ্টিভ্রম বা দৃশ্যভ্রম হল দর্শন ইন্দিয় দ্বারা সৃষ্ট একটি ভ্রম যার দৃশ্যমান উপলব্ধি বাস্তবতা থেকে আলাদা মনে হয়। বিভিন্ন রকম ভ্রম দেখা যায়, এদের শ্রেণীকরণ কঠিন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অন্তর্নিহিত কারণটি স্পষ্ট হয় না।দৃষ্টিভ্রমের তিনটি প্রধান শ্রেণী রয়েছে: শারীরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয় বিভ্রম, এবং প্রতিটি শ্রেণিতে চারটি উপশ্রেণী রয়েছে-অস্পষ্টতা, বিকৃতি, আপার্তবৈপরীতা, এবং কল্পনা। শারীরবৃত্তীয় বিভ্রম চোখ বা , দর্শন ইন্দ্রিয় দ্বারা সৃষ্টি হয়।যেমন শারীরবৃত্তীয় দৃষ্টিভ্রম একটি নির্দিষ্ট স্নায়ুর অত্যধিক উদ্দীপনার প্রভাব থেকে উদ্ভূত। জ্ঞানীয় দৃষ্টিভ্রম অচেতন অন্তর্দৃষ্টির ফলাফল। এখন দৃষ্টিভ্রম যেকোনো কারণেই হতে পারে।কোন অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ চোখের সামনে ঘটলে তার প্রভাব মস্তিষ্কে পড়ে। এজন্য একা একা থাকলে সেই ঘটনা বা তার অনুরূপ ঘটনা মস্তিষ্ক নিজের মধ্যে সাজিয়ে ফেলে এবং মনে হয় ঘটনাটি সত্যই ঘটেছে।অনেক সময় আমরা যে মরীচিকা দেখি তা আসলে আমাদের শারীরিক দৃষ্টিভ্রম, কারণ মরুভূমির ধুলা আর আলোকরশ্মির খেলায় আমাদের এ বিভ্রম হয়। তবে শারীরবৃত্তীয় ও জ্ঞানীয় দৃষ্টিভ্রমের পিছনে আমাদের মস্তিষ্ক দায়ী, অবচেতন মস্তিষ্ক কোন ঘটনা এমন ভাবে সাজায় আর আমাদের চোখ তেমনভাবেই দেখে যাতে মনে হয় আসলেও ঘটনা সত্যি৷ এটি আমাদের অচেতন মস্তিষ্কের খেলা মাত্র, এছাড়া আর কোন কারণ গবেষণায় উঠে আসেনি।

ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 253 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 252 বার দেখা হয়েছে
18 অগাস্ট 2025 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন M_H_Mueez (120 পয়েন্ট)

11,012 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,190 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...