নখে সাদা অংশের মত দাগ কেন সৃষ্টি হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
2,156 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,400 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,400 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim-

চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia’৷ অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে৷ তবে এই আঘাত যে খুব গুরুতর হতে হবে তার কোন মানে নেই৷ টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আসলে এই সাদা দাগগুলি হল নখের ক্ষতিগ্রস্ত কোষ৷

তবে নখের কিছু কিছু জায়গায় সাদা দাগ কোন চিন্তার কারণ নয়৷ কিন্তু আপনার নখটি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গুরুতর হতে পারে৷ কারণ পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে৷ যেমন-লিভার সমস্যা, কিডনী সমস্যা অথবা হার্টের সমস্যা৷

এছাড়া যখন এই সাদা দাগগুলি সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে৷ তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

© আব্দুল্লাহ আল মামুন

0 টি ভোট
করেছেন (141,850 পয়েন্ট)

নখ আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই নখের গুরুত্ব একটু বেশিই বলা যায়৷ কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে৷ 

কথায় আছে, নখে সাদা দাগ মানে শরীরে ক্যালসিয়ামের অভাব৷ সেই প্রচলিত ধারণার কথা স্মরণ করে অনেকেই ভয় পেয়ে যান৷ কিন্তু সত্যিই কী ভয়ের কিছু রয়েছে? জানা যায়, নখে সাদা দাগ মানেই ক্যালসিয়ামের অভাব কথাটি গল্পকথা ছাড়া আর কিছুই নয়৷ বরং বলা যেতে পারে, এই সাদা দাগগুলির পিছনে যে রহস্য রয়েছে তা খুব একটা গুরুত্বপূর্ণও নয়৷ তাহলে কোথা থেকে আসে এই দাগ?

চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia’৷ অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে৷ তবে এই আঘাত যে খুব গুরুতর হতে হবে তার কোন মানে নেই৷ টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আসলে এই সাদা দাগগুলি হল নখের ক্ষতিগ্রস্ত কোষ৷

তবে নখের কিছু কিছু জায়গায় সাদা দাগ কোন চিন্তার কারণ নয়৷ কিন্তু আপনার নখটি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গুরুতর হতে পারে৷ কারণ পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে৷ যেমন-লিভার সমস্যা, কিডনী সমস্যা অথবা হার্টের সমস্যা৷ এছাড়া যখন এই সাদা দাগগুলি সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে৷ তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

0 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

Mariam Akter Shahana-

আপনি যদি আপনার নখে সাদা দাগ দেখতে পান চিন্তিত হওয়ার কারণ নেই। তবে,কম ক্যালসিয়াম শুষ্ক ত্বক এবং অমসৃণ চুলের জন্য নখে সাদা দাগ সৃষ্টি হতে পারে। তবে ছয়টি কারণে নখে সাদা দাগ দেখা যেতে পারে।


১.ম্যানিকিউর বা হাত ও নখের চিকিৎসা থেকে ক্ষতি :ম্যানিকিউর করার করার সময় যদি আপনার ম্যানিকিউরিস্ট ধারালো সরঞ্জাম দিয়ে আপনার নখ সজ্জিত করার জন্য যথেষ্ট অভিজ্ঞ না হয় তবে এই সমস্যা হতে পারে।নখের নীচের ত্বককে নেইলবেড বলে।নেইলবেডে বারবার আঘাতের ফলেও সাদা রোগ হতে পারে।
তাই এমন নেইল টেকনিশিয়ানদের কাছে যাওয়া ভালো যারা নেইলের ক্ষতি না করে নখের বৃদ্ধি অপসারণ করতে প্রশিক্ষিত।
২.ছত্রাক সংক্রমণ:নখে সাদা দাগের আরেকটি সাধারণ কারন হলো ছত্রাক সংক্রমণ। তাই হাত পা ভালো করে দোয়া উচিত এবং পাবলিক প্লেসে খালি পায়ে হাঁটা এড়িয়ে চলা উচিত।
৩.খনিজ পদার্থের ঘাটতি: বিশেষজ্ঞরা বলেছেন যে নখের সাদা দাগ ক্যালসিয়াম বা জিঙ্কের মতো খনিজের অভাবের লক্ষণ হতে পারে।
৪.কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া:কিছু ওষুধ নখের বৃদ্ধিতে বাধা বা নেইল বেডের ক্ষতি করতে পারে।যার ফলে নখ জুড়ে সাদা রেখা দেখা যায়।তবে ড্রাগ-প্ররোচিত নখের দাগের জন্য কোনো চিকিৎসা নেই।
৫.ভারী ধাতুর বিষক্রিয়া: থ্যালিয়াম, আর্সেনিকের মতো বিষাক্ত ভারী ধাতুর সংক্রমণে নখে সাদা দাগ হতে পারে।তাই এসব ভারী ধাতুর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।
৬.প্রদাহজনিত রোগ:অ্যালোপেসিয়া,সোরিয়াসিস এবং একজিমার মতো প্রদাহজনিত রোগ থেকে নখে সাদা দাগ হতে পারে।
নখে সাদা দাগ দেখা দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে।
কিন্তুু,চিকিৎসকরা বলেছেন যে এটি সহজেই চিকিৎসাযোগ্য এবং নিজ থেকে চলে যায়।তাই এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই।
 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 447 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 1,718 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 2,613 বার দেখা হয়েছে
19 এপ্রিল 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 839 বার দেখা হয়েছে

10,899 টি প্রশ্ন

18,598 টি উত্তর

4,746 টি মন্তব্য

869,904 জন সদস্য

10 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 10 জন গেস্ট অনলাইনে
  1. মেহেদী হাসান

    141850 পয়েন্ট

  2. Hojayfa Ahmed

    135490 পয়েন্ট

  3. বিজ্ঞানের পোকা ৫

    123400 পয়েন্ট

  4. noshin mahee

    110340 পয়েন্ট

  5. HABA Audrita Roy

    105570 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...