মেধা পাচার বলতে কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
5,089 বার দেখা হয়েছে
"বাংলাদেশ ও বিশ্ব" বিভাগে করেছেন (8,070 পয়েন্ট)

3 উত্তর

+5 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
মেধা পাচার বলতে সাধারণত বুঝায় কোন দেশের মেধাবী শিক্ষাবিদ, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ এবং দক্ষ জনশক্তির নিজ দেশ ত্যাগ করে বিদেশকে কর্মক্ষেত্র হিসেবে স্থায়ীভাবে বেছে নেয়া। এই মেধা পাচার ঘটে সাধারণত অনুন্নত এবং উন্নয়নশীল দেশ থেকে। কম বেশি সকল দেশেই এই সমস্যা আজ প্রকট।এটাকেই মেধা পাচার/ব্রেইন ড্রেইন বলে।

সাধারণত যুদ্ধ, সুযোগ সুবিধার অভাব, রাজনৈতিক অস্থিরতা বা জীবন যাপনের ঝুঁকির এড়াতে মেধা পাচার ঘটে থাকে। মেধা পাচারের কারণে একটি দেশ তার সবচেয়ে মেধাবী, জ্ঞানী, দক্ষ ও যোগ্য নাগরিককে হারায়।

বৃটেনের রয়েল সোসাইটি মেধা পাচার বলতে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের উত্তর আমেরিকা অথবা ইউরোপে অভিবাসনকে বুঝিয়েছে। মেধা পাচারের বিপরীত শব্দ হল মেধা আহরণ এটা হয় যখন কোন দেশে বহু সংখ্যক দক্ষ লোকের আগমন ঘটে। যোগ্য ও অভিজ্ঞ লোকদের তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিয়ে এবং জীবনযাত্রার অন্যান্য সুবিধাদি বৃদ্ধি করে মেধা পাচার রোধ করা যায়। মেধাপাচার উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে বেশি দেখা যায় যেমন আফ্রিকার কলোনিগুলো, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া।

একজন মেধাবী দেশে যখন তাঁর যোগ্যতা অনুসারে চাকরি না পান, তখন তিনি হতাশ হবেন, এটাই স্বাভাবিক। সে ক্ষেত্রে নিরাপদ, সচ্ছল জীবনযাপনের জন্য তিনি যদি বিদেশে চলে যায়, তবে তাঁকে দোষ দেওয়া যায় না। এ ক্ষেত্রে বিদেশে মেধা পাচারের ক্ষেত্রে মূল দায় পড়ে দেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওপর, যারা মেধাবীদের উপযুক্ত মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে। ঠিকমতো দিশানির্দেশ দিতে ব্যর্থ হচ্ছে। আর সরকারের নীতির অভাব। তাই বিদেশে মেধা পাচার রোধে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে মেধাবীদের দেশে যথাযথ মূল্যায়নে এখনই সচেতন হতে হবে। এ দেশের মেধাবী শিক্ষার্থীদের যথাযোগ্য মূল্যায়নের মাধ্যমে তাঁদের দেশের কল্যাণে নিয়োজিত করতে হবে। মেধার পাচার রুখে দিতে পারলে সেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। আর একটি কথা না বলে পারছি না খুব দুঃখ লাগে যদিও কাউকে ধর্মীয় আঘাত দিয়ে বলছিনা। সমাজের এক শ্রেণীর লোক যাদের কাজ হল খুব শিক্ষিত পড়ুয়াদের বেছে বেছে তাদের কট্টর ধর্মীয়, দেশবিরোধী, সন্ত্রাসবাদী কাজে কাজে লাগিয়ে দেওয়া। সত্যিই এটা একটা দেশের জন্য মঙ্গল কর নয়।

Source : Wekipedia , quora
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
কোন দেশের মেধাবী শিক্ষাবিদ, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ এবং দক্ষ জনশক্তির নিজ দেশ ত্যাগ করে বিদেশকে কর্মক্ষেত্র হিসেবে স্থায়ীভাবে বেছে নেয়া। এই মেধা পাচার ঘটে সাধারণত অনুন্নত এবং উন্নয়নশীল দেশ থেকে। কম বেশি সকল দেশেই এই সমস্যা আজ প্রকট।এটাকেই মেধা পাচার/ব্রেইন ড্রেইন বলে।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
মেধা পাচার একটি আন্তর্জাতিক ঘটনা যা মানুষের অভিবাসন প্রক্রিয়ার একটি অনুষঙ্গ। কারিগরি দক্ষতা সম্পন্ন কিংবা শিক্ষিত মেধাবীদের বিরাট অংশের অভিবাসন অথবা অন্যদেশে গমনের ফলশ্রুতিতে মেধাপাচার ঘটে। সাধারণত যুদ্ধ, সুযোগ সুবিধার অভাব, রাজনৈতিক অস্থিরতা বা জীবন যাপনের ঝুঁকির এড়াতে মেধা পাচার ঘটে থাকে। মেধা পাচারের কারণে একটি দেশ তার সবচেয়ে মেধাবী, জ্ঞানী, দক্ষ ও যোগ্য নাগরিককে হারায়।

বৃটেনের রয়েল সোসাইটি মেধা পাচার বলতে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের উত্তর আমেরিকা অথবা ইউরোপে  অভিবাসনকে বুঝিয়েছে। মেধা পাচারের বিপরীত শব্দ হল মেধা আহরণ এটা হয় যখন কোন দেশে বহু সংখ্যক দক্ষ লোকের আগমন ঘটে। যোগ্য ও অভিজ্ঞ লোকদের তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিয়ে এবং জীবনযাত্রার অন্যান্য সুবিধাদি বৃদ্ধি করে মেধা পাচার রোধ করা যায়। মেধাপাচার উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে বেশি দেখা যায় যেমন আফ্রিকার কলোনিগুলো, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া।

উইকিপিডিয়া

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 572 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 570 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 708 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 441 বার দেখা হয়েছে

11,057 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,027 জন সদস্য

124 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 124 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    420 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...