পানি ভেজা পদার্থ কেন? পানি যদি ভেজা পদার্থ হয়েই থাকে তাহলে মোম পানিতে ভিজে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,018 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
Maruf Hasan Shishir-

পানি ভেজা পদার্থ না। পানি অন্য পদার্থ কে ভিজিয়ে দিতে পারে আবার নাও পারে। সেটা নিচে ব্যাখ্যা করলামঃ

-

একই ধরনের অণু গুলোর মধ্যে আকর্ষণ কে বলে কোহেসিভ ফোর্স। যেমন এক পানির অণু আরেক পানির অনুর মধ্যে আকর্ষণ।

ভিন্ন ধরনের অনুদের মধ্যে আকর্ষণ হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। যেমন পানির অনুর সাথে গ্লাস এর অণু।

আপনি একটা গ্লাস এর পাত নিবেন এক ফোটা পানি সেই গ্লাস এ ফেলবেন। আবার ওই গ্লাস এ এক ফোটা মারকারি ফেলবেন দেখবেন মারকারির ফোটা টা রাউন্ড অর্থাৎ গোলাকিও শেপ নিয়ে আছে, আর পানির ফোটা টা গ্লাস এ বিছে গিয়ে গ্লাস কে ভিজিয়ে দিচ্ছে। এখানে এই ঘটনা কে এই ভাবে বলা যায় যে পানি গ্লাস এর উপর ফেললে পানির কোহেসিভ (পানি-পানি আকর্ষণ) ফোর্স কম হয় অ্যাডহেসিভ ফোর্স (পানি-গ্লাস আকর্ষণ) এর তুলনায়। আর মারকারির ক্ষেত্রে মারকারি গ্লাস এ ফেললে মারকারির কোহেসিভ বেশি হয় অ্যাডহেসিভ ফোর্স এর তুলনায়। তাই এটি গ্লাস কে ভিজাবেনা।

-

এখন এই থেওরি কে যদি কাজে লাগাও পানি বনাম কচু পাতার ক্ষেত্রে তবে এখানে পানির কোহেসিভ কোর্স (পানি পানি আকর্ষণ) বেশি হবে অ্যাডহেসিভ ফোর্স (পানি-কচুপাতা আকর্ষণ) এর তুলনায়। এটার কারন কচুপাতায় মোম থাকে যা পানি বিকর্ষী। এই জন্যই এখানে অ্যাডহেসিভ ফোর্স অনেক কম কোহেসিভ এর তুলনায়। তাই এই জন্য পানি দ্বারা কচু পাতা ভেজেনা যেমন মারকারি দ্বারা গ্লাস ভেজেনি। দেখবে কচু পাতায় পানি অতটা বিছিয়েও যায়না। এঁটে সেটে লেগে থাকে। পানি বনাম গ্লাস এ যা হয়েছে পানি বনাম কচু পাতায় তার বিপরীত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। সেটা ডিপেন্ড করবে যার উপর ফ্লুয়িড ফেলতেছ সেটা ওই ফ্লুয়িড আকর্ষী নাকি বিকর্ষী তার উপর।

-

এই ঘটনা পৃষ্ট টান অর্থাৎ সারফেস টেনশন দিয়েও ব্যাখ্যা দেয়া যাবে।
0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
Mobin Sikder-

সুন্দর প্রশ্ন। পানি ভেজা নির্ভর করছে আসঞ্জন বল এবং সংশক্তি বলের উপর।

একই পদার্থের অনুর মধ্যে আকর্ষণকে সংশক্তি বল, ভিন্ন পদার্থের অনুর সাথে আকর্ষণকে আসঞ্জন বল বলে।

মোমবাতির সাথে পানির আসঞ্জন বলের মান পানির অনুসমুহের মধ্যকার সংসক্তি বলের মান অপেক্ষা কম।

আরও বুঝতে হলে স্পর্শ কোণ দিয়ে ব্যাখ্যা করতে হবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 472 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 864 বার দেখা হয়েছে
15 মার্চ 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 477 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,314 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 692 বার দেখা হয়েছে
12 অগাস্ট 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন প্যারাফিন (2,760 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,633 টি উত্তর

4,749 টি মন্তব্য

879,163 জন সদস্য

43 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 43 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    300 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. sunwin20mex1

    100 পয়েন্ট

  5. febettoys

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...