বাকমিনস্টার ফুলারিন কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
3,212 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (5,480 পয়েন্ট)
পূনঃরায় খোলা করেছেন

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (5,480 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
৬০ কার্বন পরমাণুবিশিষ্ট বৃহদাকার অণুর নাম ফুলারিন। এটি দেখতে ফুটবলের মতো। তবে এই ফুলারিন ১২টি পঞ্চভুজ ও ২০ টি ষড়ভুজ দিয়ে গঠিত। প্রত্যেক ভুজের শীর্ষবিন্দুতে একটি করে কার্বন পরমাণু বিদ্যমান। ১৯৮৬ সালে আমেরিকার রাইস বিশ্ববিদ্যালয়ে এটি প্রথম বানানো হয়। আর এজন্য ১৯৯৬ সালে আবিষ্কারকগণ নোবেল পুরস্কার পান। এই বৃহদাকার অণুর আবিষ্কারকগণের নামানুসারে এর নামকরণ করা হয়নি। এর নামকরণ করা হয় তৎকালীন স্থাপত্য প্রকৌশলী বাকমিনস্টার ফুলারের নামে। কারণ এটি তার তৈরি করা একটি ডিজাইনের মতো দেখতে ছিল। প্রকৃতপক্ষে উচ্চতাপীয় গ্রাফাইটের(কার্বনের বিশেষ রুপ) ধর্ম নিয়ে গবেষণা করার সময় বিজ্ঞানীরা এর উপর প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লেজার রশ্মি ফেলেন তখন তারা দেখতে পেলেন উৎপন্ন পদার্থটি ৬০টি কার্বন পরমাণু বিশিষ্ট অনেকগুলো অণুর সমষ্টি।
করেছেন
good
+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
বাকমিনস্টার ফুলারিন হলো ৬০টি কার্বন পরমাণু বিশিষ্ট এক বৃহদাকার অণু। এখানে ষড়ভুজের পাশাপাশি কিছু পঞ্চভুজও আছে। মোট বিশটি ষড়ভুজ ও বারোটি পঞ্চভুজ দিয়ে এ অনিন্দ্যসুন্দর অণুুটি গঠিত। প্রত্যেক ভুজের শীর্ষবিন্দুতে একটি করে কার্বন পরমাণু বিদ্যমান। এটি প্রথম তৈরি করা হয় ১৯৮৬ সালে, আমেরিকার রাইস বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৬ সালে এর আবিষ্কারকগণ নোবেল পুরস্কার পান। এ অণুুর নামটি দেয়া হয় স্থপতি বাকমিনস্টার ফুলারের নামে। কারণ এটি দেখতে তার তৈরি করা একটি ডিজাইনের মতো।

বিজ্ঞানীরা মূলত গবেষণা করেছিলেন বায়ুশূন্য অবস্থায় অতি উচ্চতাপে গ্রাফাইটের (কার্বনের আরেক রূপ) ধর্ম নিয়ে। কিন্তু তারা যখন এর উপর প্রায় ১০০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লেজার রশ্মি ফেলেন, তারা অবাক হয়ে খেয়াল করেন যে উৎপন্ন পদার্থটি ৬০টি কার্বন পরমাণু বিশিষ্ট অনেকগুলো অণুর সমষ্টি।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
রিচার্ড বাকমিন্স্টার বাকি ফুলার (১২ জুলাই, ১৮৯৫ - ১ জুলাই, ১৯৮৩) ছিলেন একজন আমেরিকান স্থপতি, প্রকৌশলী, লেখক, নকশাকারক, ভবিষ্যত্দ্রষ্টা, উদ্ভাবক ও দূরদর্শী। ''মানবতা স্থায়ী ও সফলভাবে টিকে থাকবে কি না এবং যদি থাকে, তবে তা কেমন করে?''- এ প্রশ্নটি নিয়ে ফুলার সারাজীবন ভেবেছেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 512 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 703 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Sadman Sakib (4,640 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 399 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 878 বার দেখা হয়েছে
24 ডিসেম্বর 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Jahan Bhuiyan (4,460 পয়েন্ট)

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,296 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 36 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...