শীতকালে সহজে পা গরম হয়না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
2,876 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

3 উত্তর

+11 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
  • আমাদের পা এবং হাতের তালু বেশি ঠান্ডা হওয়ার কারণ সেখানে প্রয়োজনীয় অক্সিজেন এবং রক্ত সঞ্চালিত  হয় না । হাতের তালু এবং পায়ে রক্ত চলাচলের ঘাটতি হলে সহজে উষ্ণ হয় না।
  • শরীরের অন্যান্য অংশ ঢাকা থাকলেও পা এবং মাথা কিন্তু খোলা থাকেু।  এতে করে সারা দিন রাত পায়ে ঠাণ্ডা বাতাস লাগার ফলে পা প্রচণ্ড ঠাণ্ডা হয়ে যায়।
  • পায়ের পাতা ঠাণ্ডা হওয়ার মূল কারণ শরীরের ও পায়ের পাতার ত্বকের ভিন্নতা। পায়ের পাতার চামড়ার পুরুত্ত বেশ কম শরীরের অন্য অংশের তুলনায়।
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

শীতে জবুথবু হয়ে কম্বলের নিচে থাকতেই বেশি ভালো লাগে। এতে শরীর দ্রুত উষ্ণ হয়। অনেককেই বলতে শোনা যায় ঘণ্টাখানেক ধরে কম্বলের নিচে থাকলেও পা উষ্ণ হতে চায় না। ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে এর কারণ ও প্রতিকার তুলে ধরেছে।

কেন এমনটা হয়: আমাদের পা এবং হাতের তালু বেশি ঠান্ডা হওয়ার কারণ সেখানে প্রয়োজনীয় অক্সিজেন এবং রক্ত সঞ্চালিত না হলে। হাতের তালু এবং পায়ে রক্ত চলাচলের ঘাটতি হলে সহজে উষ্ণ হয় না।  অনেক সময় আবার অন্যান্য রোগের উপসর্গ হিসেবেই এমনটা হতে পারে।

অ্যামিনিয়া, পায়ের বিশ্রামের অভাব, স্নায়ু দুর্বল, ডায়াবেটিস এবং হাইপোথার্মিয়ার মতো স্বাস্থ্য সমস্যার উপসর্গ হিসেবে পা এবং হাতের তালু অধিক ঠান্ডা হতে যায়।  অন্যদের চেয়ে বেশি শীত অনুভূত হলে এবং পর্যাপ্ত গরম কাপড় পরলেও হাত-পা শীতল থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

তবে মাঝেমধ্যে এই সমস্যা দেখা দিলে ঘরোয়া প্রতিকার হিসেবে এগুলো ট্রাই করতে পারেন।

উষ্ণ তেল মালিশ করা: তেল গরম করে পা এবং হাতের তালুতে মালিশ করতে পারেন। এতে পা এবং হাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, সেখানে সরবরাহও বেড়ে যাবে।  

এপসোম সল্ট থেরাপি: এপসোম সল্ট (ম্যাগনেশিয়াম সালফেট) কুসুম গরম পানিতে মিশিয়ে পা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। উষ্ণ পানি আপনার পা গরম করতে সাহায্য করবে। এবং এপসোম লবণ শরীরে ম্যাগনেশিয়াম সরবরাহ করবে।

আয়রন সমৃদ্ধ খাদ্য গ্রহণ: আয়রনের ঘাটতির কারণে অ্যামিনিয়া হয়। যার কারণে হাত-পা ঠান্ডা হয়। অ্যামিনিয়া প্রতিরোধে আয়রন সমৃদ্ধ খাবার যেমন- খেজুর, বাদাম, আপেল, জলপাই, বিটরুট প্রভৃতি প্রতিদিন খেতে হবে।

কখন ডাক্তারের কাছে যাবেন: শীতে হাত পা ঠান্ডা হবে এটাই স্বাভাবিক। কিন্তু এর সঙ্গে অন্যান্য উপসর্গ দেখা দিলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি। উপসর্গগুলো- শরীর অবসাদ লাগলে, ওজন বাড়া বা কমে গেলে, জ্বর হলে, হাড়ের জয়েন্টে ব্যথা, সর্দি দীর্ঘদিনেও না সারলে।

ক্রেডিট: দেশ রুপান্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
১. শরীরের অন্যান্য অংশ ঢাকা থাকলেও পা এবং মাথা কিন্তু খোলা থাকেু। আবার প্রচুর ঠাণ্ডায় মাথায় টুপি বা মাফলার দিয়ে ঢেকে ফেললেও শুধু পা বাকি থাকে। এতে করে সারা দিন রাত পায়ে ঠাণ্ডা বাতাস লাগার ফলে পা প্রচণ্ড ঠাণ্ডা হয়ে যায়। যখন রাতে লেপ বা কম্বল দিয়ে ঢাকা হয় তখন পা গরম হতে বেশ সময় লাগে।

২.পায়ের পাতা ও হাতের তালুর ত্বকের টিস্যুর গঠন অন্যরকম। দেহের অন্যান্য অংশ থেকে আলাদা উপাদান দিয়ে গঠিত তাই পায়েই গরম আর শীত বেশী অনুভূত হয়। বিশেষ করে শীতকালে পায়ের ঠাণ্ডা বেশি অনুভব হয়।

৩. শরীরের অন্যান্য অংশের তুলনায় পায়ের পাতা হাতের তালু এগুলো একটু অন্য রকম। মসৃণ এর গঠন ও অন্যরকম। এখানে গরম শীত সব এ একটু বেশি অনুভূত হয়। ঢাকা অবস্থায় থাকলে অর্থাৎ হাত মোজা ও পা মোজা পড়লে দেখবেন যে শীত কম অনুভূত হচ্ছে!

৪. পায়ের পাতা ঠাণ্ডা হওয়ার আরেকটি কারণ হচ্ছে পায়ে অতিরিক্ত ঠাণ্ডা লাগা। শরীরের যাবতীয় কাজতো এই পায়ের মাধ্যমেই হয়। হাঁটাহাঁটি, চলাফেরা সবকিছুই পায়ের ওপর। তাই খালি পায়ে ফ্লোর বা মাটি পাড়ানো পা ঠাণ্ডার আরেকটি কারণ।

৫. পায়ের পাতা ঠাণ্ডা হওয়ার মূল কারণ শরীরের ও পায়ের পাতার ত্বকের ভিন্নতা। খেয়াল করলেই দেখবেন শরীর আর পায়ের পাতার ত্বকের গঠন ভিন্ন। পায়ের পাতার চামড়ার পুরুত্তও বেশ কম শরীরের অন্য অংশের তুলনায়। শুধু পায়ের না একই কারণেই হাতের পাতায় ও বেশি ঠাণ্ডা লাগে।

©

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 705 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 1,047 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 2,661 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,691 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,314 জন সদস্য

99 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 97 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...