Parallel universe কি সত্যি আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
1,188 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (7,990 পয়েন্ট)

3 উত্তর

+13 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)

Nishat Tasnim- 

 প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে বলা হয়েছে মহাবিশ্বে একাধিক পৃথিবী রয়েছে এবং তারা একটি অন্যটির প্রতিরূপ। প্যারালাল ইউনিভার্স আমাদের ব্রহ্মাণ্ডের মতো আরও একটি বা একাধিক ব্রহ্মাণ্ড যা ঠিক আমাদেরই মতো। সেখানকার প্রকৃতি, ভূমণ্ডল এমনকি প্রাণিজগৎও একেবারে আমাদেরই মতো। হুবহু আমাদেরই মতো দেখতে সবকিছু। একেবারে যেন আমাদের যমজ বিশ্ব। 

 এমনকি এটাও ধারণা করা হয় যে, প্যারালাল ইউনিভার্স এর পৃথিবীর মত যে গ্রহগুলো আছে সেগুলোতে একই ধরণের মানুষ আছে। হতে পারে আপনি যেমন এই লেখাটি এই মুহূর্তে পড়ছেন ঠিক আরেকটি প্যারালাল ইউনিভার্স এ আপনার প্রতিরূপ আরেকজন আছে যে এই মুহূর্তে এই লেখাটিই পড়ছে এবং আপনারা দু’জনেই দু’জনের কথা ভাবছেন।

 এখনও পর্যন্ত সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স এর অস্তিত্বের কোনই পরীক্ষামূলক প্রমাণ নেই। 

 প্রথমত, সমান্তরাল মহাবিশ্বের ধারণা শুধুমাত্র গল্পকথা বা কল্পবিজ্ঞান সিনেমার অংশ নয়। এটি পদার্থবিদ্যার মূলধারার বিষয়। বিশ্বের শ্রেষ্ঠ পদার্থবিদেরা এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবনাচিন্তা করেন। তাই তুমি যেমন অন্য উত্তরটিতে কমেন্ট করেছ যে 'এটি বিশ্বাস করতে মন চায় কিন্তু মিথ মনে হয়'- আসলে বিষয়টা এর কোনটাই নয়। বিজ্ঞান বিশ্বাসের ওপর নির্ভরশীল না আবার মিথও নয়। বিজ্ঞান হল যুক্তি, গণিত, পরীক্ষা, পর্যবেক্ষণ ও প্রমাণের ওপর প্রতিষ্ঠিত। আমার কী মনে হয় তাতে কিছু যায় আসে না। প্রকৃতিমাতা কী চান সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। 

 তবে এটা ঠিক যে এখনও পর্যন্ত বিজ্ঞানের অনেক তত্ত্বই সমান্তরাল মহাবিশ্বের অস্তিত্বের আভাস দিলেও এর স্বপক্ষে কোনও পরীক্ষামূলক প্রমাণই (Evidence) এখনও নেই। কিন্তু যেহেতু এটা এখনও ভুল প্রমাণও হয়নি এবং বহু সর্বোচ্চ পর্যায়ের পদার্থবিদ এটা নিয়ে ভাবনাচিন্তা করেন (এবং অনেকে সমর্থনও করেন) তাই একে বিজ্ঞানের একটি যুক্তিগ্রাহ্য প্রস্তাবনা (Scientific hypothesis) হিসেবে মেনে নেওয়া যায়।

 তথ্যসূত্রঃ 10ms+Qoura

+12 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
0 টি ভোট
করেছেন (5,760 পয়েন্ট)
প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে বলা হয়েছে মহাবিশ্বে একাধিক পৃথিবী রয়েছে এবং তারা একটি অন্যটির প্রতিরূপ। প্যারালাল ইউনিভার্স আমাদের ব্রহ্মাণ্ডের মতো আরও একটি বা একাধিক ব্রহ্মাণ্ড যা ঠিক আমাদেরই মতো। সেখানকার প্রকৃতি, ভূমণ্ডল এমনকি প্রাণিজগৎও একেবারে আমাদেরই মতো। হুবহু আমাদেরই মতো দেখতে সবকিছু। একেবারে যেন আমাদের যমজ বিশ্ব।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 340 বার দেখা হয়েছে
+11 টি ভোট
3 টি উত্তর 2,735 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 564 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 449 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 494 বার দেখা হয়েছে

11,043 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,112 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 32 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    280 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. Singhalindutries002

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...