কান্না করলে নাক দিয়ে পানি ঝরে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
3,368 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (15,710 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (15,710 পয়েন্ট)
Nishat Tasnim

স্বাভাবিক পরিস্থিতিতে ল্যাক্রিমাল ফ্লুয়িড ন্যাসো-ল্যাক্রিমাল নালীর (nasolacrimal duct) মধ্য দিয়ে চোখ থেকে নাকের গহ্বরে এসে পৌঁছায়। সেখানে এসে এটি নাকের মিউকাসের সাথে মেশে। কিন্ত পরিমাণটা এত কম থাকে যে, সেটা নাক দিয়ে বাইরে বেরিয়ে আসার প্রয়োজন পড়ে না।

যখন আবেগে থাকে(সেটা দুঃখ, কষ্ট, আনন্দ, হাসি যাই হোক না কেন), তখন ল্যাক্রিমাল গ্ল্যান্ড অতিরিক্ত পরিমাণে ল্যাক্রিমাল ফ্লুয়িড তৈরি করে। এই অতিরিক্ত ফ্লুয়িড আপনার চোখ দিয়ে কান্না হিসেবে বেরিয়ে আসে।

.

ল্যাক্রিমাল ফ্লুয়িডের গন্তব্য যেহেতু থাকে চোখ থেকে নাকের গহ্বরের দিকে, তাই অতিরিক্ত ফ্লুয়িড উৎপাদিত হলে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পরিমাণে সেগুলো বেয়ে বেয়ে নাকে চলে আসে। এই অতিরিক্ত ফ্লুয়িড নাকের গহ্বরে রাখার জায়গা থাকে না। নাক দিয়েও "ল্যাক্রিমাল ফ্লুয়িড উইথ মিউকাস" বেরিয়ে আসতে আরম্ভ করে।

আপনি যত বেশি পরিমাণে চোখের পানি ফেলবেন, নাক দিয়েও তত বেশি পানি পড়বে। আর এই জন্য নাক ও বন্ধ থাকে।
0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

প্রাণীর চোখের অভ্যন্তর ভাগ স্বাভাবিক অবস্থায় ভেজা ভেজা থাকে। চোখে অবস্থিত ল্যাক্রিমাল গ্ল্যান্ডে তৈরি হওয়া ল্যাক্রিমাল ফ্লুয়িড (সাধারণভাবে একেই আমরা 'চোখের পানি' বলি) চোখকে ভিজিয়ে রাখে। এটি চোখের কনজাংটিভা এবং কর্নিয়া নামক অংশের আর্দ্রতা ধরে রাখে। এই ফ্লুয়িড কর্নিয়াতে পুষ্টি এবং দ্রবীভূত অক্সিজেনও সরবরাহ করে। 

স্বাভাবিক পরিস্থিতিতে ল্যাক্রিমাল ফ্লুয়িড ন্যাসো-ল্যাক্রিমাল নালীর (nasolacrimal duct) মধ্য দিয়ে চোখ থেকে নাকের গহ্বরে এসে পৌঁছায়। সেখানে এসে এটি নাকের মিউকাসের সাথে মেশে। কিন্ত পরিমাণটা এত কম থাকে যে, সেটা নাক দিয়ে বাইরে বেরিয়ে আসার প্রয়োজন পড়ে না, আপনিও টের পান না! যখন আপনি আবেগের আতিশয্যে ভাসেন (সেটা দুঃখ, কষ্ট, আনন্দ, হাসি যাই হোক না কেন), তখন ল্যাক্রিমাল গ্ল্যান্ড অতিরিক্ত পরিমাণে ল্যাক্রিমাল ফ্লুয়িড তৈরি করে। এই অতিরিক্ত ফ্লুয়িড আপনার চোখ দিয়ে কান্না হিসেবে বেরিয়ে আসে। 

ল্যাক্রিমাল ফ্লুয়িডের গন্তব্য যেহেতু থাকে চোখ থেকে নাকের গহ্বরের দিকে, তাই অতিরিক্ত ফ্লুয়িড উৎপাদিত হলে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পরিমাণে সেগুলো বেয়ে বেয়ে নাকে চলে আসে। এই অতিরিক্ত ফ্লুয়িড নাকের গহ্বরে রাখার জায়গা থাকে না। তাই আপনাকে অস্বস্তিতে ফেলতে কান্নার সময় নাক দিয়েও ফুচফুচ করে "ল্যাক্রিমাল ফ্লুয়িড উইথ মিউকাস" বেরিয়ে আসতে আরম্ভ করে। আপনি যত বেশি পরিমাণে চোখের পানি ফেলবেন, নাক দিয়েও তত বেশি পানি পড়বে। 

[লেখক : নির্ঝর রুথ ঘোষ]

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
4 টি উত্তর 816 বার দেখা হয়েছে
28 জানুয়ারি 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fatema Tasnim (5,740 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 643 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 968 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+6 টি ভোট
3 টি উত্তর 2,108 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,305 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 53 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. mmlivegroup

    100 পয়েন্ট

  4. gacorbigo88com

    100 পয়েন্ট

  5. rs88shcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...