ঔষধের কৌটায় Silica Gel ব্যবহারের কারণ কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+19 টি ভোট
3,271 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (17,760 পয়েন্ট)

2 উত্তর

+7 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

সিলিকা জেল হচ্ছে সােডিয়াম সিলিকেট থেকে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত সিলিকন ডাইক্সাইড এর একটি রূপ যা ভঙ্গুর, কাঁচের মতাে স্বচ্ছ এবং ছিদ্রযুক্ত একটি পদার্থ। অনেক ক্ষেত্রেই ওষুধ বা শুকনাে খাবারের কনটেইনারে সিলিকা জেলের প্যাকেট রেখে দেয়া হয়। পেটুক লােকেরা যাতে খেয়ে না ফেলে সেজন্য লিখে রাখা হয়, 'Do not eat' বা 'খেয়াে না'।

সিলিকা জেল যে কোন ঔষধকে তার নিজস্ব আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। যেমন কোন ট্যাবলেটের কৌটায় যদি সিলিকা জেল রাখা হয় তার মানে হল আর্দ্রতা বা পানির সংস্পর্শে তা নষ্ট হয়ে যেতে পারে। এমন ও হতে পারে যে অতিরিক্ত আর্দ্রতার জন্য ট্যাবলেট গলে গেল, বা পানির অণুর সাথে বিক্রিয়া করে ঔষধ তার নিজস্বতা বজায় না রেখে অন্য কোন যৌগে রুপান্তরিত হয়ে গেল।সেক্ষেত্রে ঔষধের কাঙ্খিত গুনাগুণ নষ্ট হয়ে যাবে।

এটি আসলে এমন একটি বস্তু যা জিনিসের অতিরিক্ত আর্দ্রতা টেনে নিয়ে তা শুষ্ক রাখতে সাহায্য করে। তাই আপনি যদি ভুলবশত খেয়েও ফেলেন, তাহলে দিশেহারা হয়ে পড়বেন না। কারণ এটি কোনওভাবেই হজম হয় না। যেভাবে পেটে ঢোকে সেভাবেই থাকে। তারমানে এই নয় যে এটি খাওয়া যাবে। বরং তা খেয়ে ফেললে কী করবেন, সেটা জানা বেশি জরুরি। সিলিকা জেল গিলে ফেললে তাকে অনেকটা জল খাওয়ান। কারণ, এটি শরীরে জলের পরিমাণ কমিয়ে দেয়। তবে তাতেও যদি কাজ না হয় তাহলে নিজে থেকে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল। সোজা চিকিৎসকের কাছে নিয়ে যান। তাছাড়া দুধের শিশুর গলায় সিলিকা জেল আটকে গেলে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে। কাশিও শুরু হতে পারে। তাই এমন বস্তু তাদের নাগালের বাইরে রাখাই বুদ্ধিমানের কাজ।

+3 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
Nishat Tasnim-

সিলিকা জেল আসলে এমন একটি বস্তু যা জিনিসের অতিরিক্ত আর্দ্রতা টেনে নিয়ে তা শুষ্ক রাখতে সাহায্য করে। এটি কোনওভাবেই হজম হয় না। যেভাবে পেটে ঢোকে সেভাবেই থাকে। তার মানে অবশ্য এই নয় যে সত্যিটা জানার পর শিশুদের সিলিকা জেল নিয়ে খেলতে দেবেন। বরং তা খেয়ে ফেললে কী করবেন, সেটা জানা বেশি জরুরি। আপনার বাচ্চা সিলিকা জেল গিলে ফেললে তাকে অনেকটা জল খাওয়ান। কারণ, এটি শরীরে জলের পরিমাণ কমিয়ে দেয়। তবে তাতেও যদি কাজ না হয় তাহলে নিজে থেকে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল। সোজা চিকিৎসকের কাছে নিয়ে যান শিশুকে। তাছাড়া দুধের শিশুর গলায় সিলিকা জেল আটকে গেলে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যা হতে পারে। কাশিও শুরু হতে পারে। তাই এমন বস্তু তাদের নাগালের বাইরে রাখাই বুদ্ধিমানের কাজ।

রেফারেন্সঃ https://www.healthline.com/.../what-happens-if-you-eat...

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 677 বার দেখা হয়েছে
18 নভেম্বর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 519 বার দেখা হয়েছে
+12 টি ভোট
2 টি উত্তর 594 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 679 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,210 জন সদস্য

53 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 52 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. isaearningsuk

    100 পয়েন্ট

  3. cm88vred

    100 পয়েন্ট

  4. 56winmakeup

    100 পয়েন্ট

  5. 777szcomtop

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...