কয়লা দিয়ে দাঁত মাজা কতোটুকু স্বাস্থ্যসম্মত? এতে করে কি দাঁতের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
2,215 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

+5 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
ছাই বা কয়লা হল এব্রেসিভ (abrasive) বস্তু। এরা দাঁতকে ক্ষয় করে ফেলে৷ বিশেষ করে দাঁত ও মাড়ির সংযোগস্থল যেখানে এনামেল দুর্বল থাকে৷ তখন ঐ জায়গায় দাঁতে খাঁজের মত সৃষ্টি হয় যাকে সারভাইকাল এব্রেশন(cervical abrasion) বলে। সারভাইকাল এব্রেশনের সাথে দাঁত মাজার পদ্ধতিরও সম্পর্ক আছে৷

টুথপেস্ট ব্যবহারে সঙ্গতি থাকা সত্ত্বেও অনেকে দাঁতের যত্নে ব্যবহার করেন কয়লা, ছাই কিংবা দাঁতের মাজন। এসব দিয়ে দাঁত মাজলে দাঁত ধবধবে পরিষ্কার হয় ঠিকই, কিন্তু দাঁতের এনামেল (বহিরাবরণ) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষেত্রে সাময়িকভাবে কিছুদিন দাঁত সাদা ধবধবে থাকে। তবে কয়েক মাস ধরে কয়লা, ছাই, দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে দাঁতে বাইরের চকচকে আবরণ পড়ে এবং দাঁতের দেয়ালে গর্তের সৃষ্টি হয়। একপর্যায়ে দাঁত তার উজ্জ্বলতা হারিয়ে হলুদাভ হয়ে পড়ে এবং দাঁতের স্থায়ীভাবে উজ্জ্বলতা হারায়। কাজেই দাঁতের সাময়িক শুভ্রতার জন্য কয়লা, ছাই কিংবা দাঁতের মাজন দিয়ে দাঁত মাজা ঠিক নয়। ইতিমধ্যে যাদের দাঁত হলদেটে হয়ে রয়েছে কিংবা ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে,তারা একটু অতীতকে মনে করলেই খুঁজে পাবেন, অতীতে তারা বেশ কিছু সময় এসব প্রচলিত ক্ষতিকর উপকরণ দিয়ে দাঁত মেজেছেন বা মেজে যাচ্ছেন। তবে জন্মগত কারণেও দাঁত হলদেটে হতে পারে। সাধারণত ফর্সা লোকের দাঁত হলদেটে বা কম সাদা এবং কালো লোকদের দাঁত বেশি সাদা থাকে। এটি সম্পূর্ণই জন্মগত ব্যাপার। এ ক্ষেত্রে মাজন ব্যবহার করে দাঁত উজ্জ্বল করা যাবে না।

 লেখক : সহযোগী অধ্যাপক হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 827 বার দেখা হয়েছে
30 জানুয়ারি 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fariha akther (1,810 পয়েন্ট)
+20 টি ভোট
1 উত্তর 985 বার দেখা হয়েছে

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,157 জন সদস্য

78 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 78 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...