পৃথিবীতে প্রাণ এর উৎপতি কি বাবে বিজ্ঞানকি বলে - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
222 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (230 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
প্রাণের সৃষ্টি কিভাবে হলো? ব্রিটেনের একদল বিজ্ঞানী বলছেন, প্রাণ সৃষ্টি হয়েছে পৃথিবীর বাইরে, আর তা পৃথিবীতে এসেছে ধূমকেতু আর উল্কাখন্ডের মাধ্যমে।

প্রাণের উৎস কোথায়, এই প্রশ্ন চিরকালই চিন্তাশীল মানুষকে ভাবিয়েছে, এ নিয়ে তত্ত্বেরও শেষ নেই। নতুনতম তত্ত্ব এসেছে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকদের কাছ থেকে। তারা বলছেন পৃথিবীর যে প্রাণীজগৎ - তার উৎস এই পৃথিবীতে নয় বরং মহাশূন্যে, ধূমকেতু বা উল্কাপিন্ডের মধ্যে ।

তারা গবেষণায় দেখেছেন যে পৃথিবীতে প্রতি মূহুর্তেই মহাশূন্য থেকে নানা রকম মাইক্রোব বা অণুজীব এসে পড়ছে এবং এগুলোকে বহন করে আনছে ধূমকেতু এবং উল্কাপিন্ড। কিন্তু পৃথিবীতে একসময় এগুলোর টিকে থাকার এবং বিবর্তিত হবার মতো পরিবেশ ছিল না। সেই বহু লক্ষ বছর আগে পরিবেশ যখন তৈরি হলো, তখন থেকেই পৃথিবীতে প্রাণীজগতের সূচনা।

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার প্রধান হলেন ড. মিল্টন ওয়েনরাইট। তিনি বলছেন, "আমরা বায়ুমন্ডলের উচ্চ স্তর যেটাকে বলে স্ট্রাটোস্ফিয়ার – সেখানে বেলুন পাঠিয়েছি। কিছু বেলুন তো ৪৮ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠেছে – যেটাকে বলা চলে স্ট্রাটোস্ফিয়ারের একেবারে শেষ সীমানা। সেখান থেকে আমরা এমন কিছু অণুজীবের নমুনা সংগ্রহ করেছি – যার প্রকৃত স্বরূপ যে কি তা আমাদের অজানা।"

"তবে এগুলো যে বায়োলজিকাল, এবং তাদের যে প্রাণ আছে - তাতে সন্দেহ নেই। আমরা মনে করছি যে বায়ুমন্ডলের এত উচ্চ স্তর থেকে পাওয়া এসব অণুজীব মহাশূন্য থেকে এসেছে। পুরোপুরি নিশ্চিত না হলেও আমরা মনে করছি যে এগুলো এসেছে ধুমকেতু থেকে। কিছু নমুনা আছে যা আমরা সংগ্রহ করেছি জুলাই মাসে - যে সময়টায় অনেক উল্কাপাত হয়েছিল তখন। সে কারণেও আমাদের ধারণা, এসব অণুজীব ধূমকেতু এবং উল্কাখন্ড থেকেই এসেছে, সব সময়ই আসছে। পৃথিবীতে যে সময় থেকে প্রাণের উদ্ভব হয়েছে - তখন থেকেই।"

তার মানে, প্রাণের বিকাশ সম্পর্কে ডারউইনের তত্ত্ব কি তাহলে উল্টে যাচ্ছে? এ প্রশ্নের জবাবে ড মিল্টন ওয়েনরাইট বলছিলেন, "ডারউইনের তত্বের ওপর আমাদের এই কাজ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ঠিকই। তবে ডারউইন তো আর ঈশ্বর নন। তার তত্ত্ব যে চিরকাল টিকে থাকবে তা তো না-ও হতে পারে। এতে পরিবর্তন হতেই পারে। তবে এটা ঠিক যে প্রথমে যে সব অণুজীব মহাশূন্য থেকে পৃথিবীতে এসেছিল তারা জৈবিক কাঠামো ছিল অত্যন্ত সরল। তার পরে তা থেকে বিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়েছে। কাজেই ডারউইনের তত্ত্বে যে বিবর্তনের কথা আছে তা তো ঘটেছেই, কিন্তু প্রাণের সূচনা পৃথিবীতে হয়নি, হয়েছে তার বাইরে কোথাও।"

©বিবিসি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 320 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 949 বার দেখা হয়েছে
+16 টি ভোট
4 টি উত্তর 615 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,640 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,201 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 32 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bbgpgapp

    120 পয়েন্ট

  3. chatendeep

    120 পয়েন্ট

  4. b52pmcom

    100 পয়েন্ট

  5. sunwin97pro3

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...