পৃথিবীতে সর্বপ্রথম মানুষ কীভাবে আসে এটা নিয়ে বিজ্ঞান কি বলে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
968 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (630 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
পৃথিবীতে মানুষ কবে এসেছিল এমন প্রশ্ন বহুদিনের। অবশেষে উত্তর পেলেন বিজ্ঞানীরা। ৬৫০ মিলিয়ন বছর আগে শ্যাওলা জাতীয় পদার্থ থেকে বহুকোষী প্রাণীর সৃষ্টি হয়। এমন মনে করছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা। সে সময় বড়সড় পরিবর্তন এসেছিল পৃথিবীর আবহাওয়ায়। যা বহুকোষী প্রাণের সৃষ্টিতে সহায়তা করেছিল। এই বহুকোষী প্রাণী থেকেই ধীরে ধীরে বিবর্তনের মধ্যে দিয়ে তৈরি আজকের মানুষ।

গবেষক দলের নেতৃত্বে আছেন অধ্যাপক জোসেফ ব্রুকস। নেচার পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে তিনি এই বিবর্তনের ইতিহাসকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যাখ্যা করেছেন। মধ্য অস্ট্রেলিয়া থেকে উদ্ধার করা বেশ কয়েকটি অতি প্রাচীন যুগের বেশ কিছু পাথর দিয়ে চলেছে পরীক্ষা।

পাথরগুলিকে ভেঙে গুঁড়ো করে প্রাচীন প্রাণের নিদর্শন মিলেছে। তিনি বলেন, পাথরের কণা থেকে বোঝা যাচ্ছে ৬৫০ মিলিয়ন বছর আগে প্রাকৃতিক অনুকূল পরিস্থিতির জন্যই প্রাণের বিকাশ ঘটে। বিশেষ করে বহুকোষী প্রাণের। ব্রুকস একে ব্যাখ্যা করেছেন ইকোসিস্টেমের বিপ্লব হিসেবে।

বৈজ্ঞানিকদের মতে, তখন পৃথিবীতে চলছে বরফ যুগ। বরফের জমাট বাধা অবস্থা ছিল তখন গোটা বিশ্ব জুড়ে। ৫ কোটি বছর ধরে বরফের পুরু থেকে পুরুতর স্তরে ঢাকা ছিল এই গ্রহ। বিশাল হিমবাহ ভেঙে পড়ে গোটা পর্বতমালাকে মাটিতে মিশিয়ে দেয়।

ফলে পাহাড় ভেঙে বেরিয়ে আসতে পারে পুষ্টিকর দ্রব্য। এরপরই শুরু হয় উষ্ণ যুগ। গলতে শুরু করে বরফ। বরফগলা পানিতে মিশে নদী ও সমুদ্রে। বরফ শীতল পানি স্বাভাবিক তাপমাত্রায় আসে। তৈরি হয় প্রাণ সৃষ্টির প্রয়োজনীয় পরিবেশ।

বরফের স্তর ভেঙে বেরিয়ে আসা পুষ্টিকর পদার্থ সমুদ্রে মিশে। ধীরে ধীরে তৈরি হয় সামুদ্রিক প্রাণ। স্থলে জন্ম নেয় বহুকোষী প্রাণী। বিজ্ঞানীরা মনে করছেন পানিতেই প্রথম বহুকোষী প্রাণীর জন্ম হয়েছিল। এই বহুকোষী প্রাণী বিবর্তিত হয়ে মানুষের উৎপত্তি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 342 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,689 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,780 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 32 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. elize89e

    120 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...