প্রি-ডায়াবেটিস ধরা পড়লে কী করা প্রয়োজন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+27 টি ভোট
369 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,170 পয়েন্ট)

1 উত্তর

+5 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

সাধারণত, ডায়াবেটিসের ক্ষেত্রে খাবারের ধরনে কিছু পরিবর্তন আনলেই বেশ ইতিবাচক ফলাফল পাওয়া যায়। আপনার প্রি-ডায়াবেটিস ধরা পড়লে আপনি নিন্মোক্ত পদক্ষেপগুলো নিতে পারেন।

করেছেন (105,570 পয়েন্ট)
+1
১। স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া

আপনার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে ফেলুন। চেষ্টা করুন সবজি, কিছুটা ফল প্রতিবেলায় খাবার প্লেটে রাখতে। ফ্যাট নেই এমন মাংস গ্রহণ করুন। যতটা সম্ভব রুটি বা ভাত থেকে দূরে থাকুন।

২। ফ্যাট কম গ্রহণ করা

খাবার প্রস্তুত করার সময় তেল কম ব্যবহার করুন। চেষ্টা করুন অলিভ অয়েল ব্যবহার করতে। এছাড়া ফ্যাট আছে এমন সব খাবার কম খান।

৩। নিয়মিত শরীরচর্চা করা

স্থুলতা ডায়াবেটিস হওয়ার পেছনে বড় ভূমিকা পালন করে। তাই, নিয়মিত শরীরচর্চা করার চেষ্টা করুন। প্রতি সপ্তাহে ১৫০ মিনিট শরীরচর্চা করুন। তবে পরপর দুইদিন শরীরচর্চা করা থেকে বিরত থাকবেন না। হৃদপিণ্ডের যে কোনো সমস্যা থেকেও আপনি এভাবে সহজেই দূরে থাকতে পারবেন।

অ্যালকোহল ও ধূমপান থেকে দূরে থাকুন

অ্যালকোহল এবং ধূমপান আমাদের শারীরিক সুস্থতাকে কমিয়ে দেয়। তাই শারীরিক নানা সমস্যা থেকে দূরে থাকতে এই দুটি অভ্যাস থেকে বিরত থাকুন।

চিকিৎসকের সাথে নিয়মিত কথা বলুন-

আপনার শারীরিক অবস্থা কি আরও খারাপ হয়েছে, নাকি কোনো উন্নতি দেখা গিয়েছে- সে সম্পর্কে সঠিকভাবে জানতে নিয়মিত চিকিৎসকের সাথে কথা বলুন। এতে করে ডায়াবেটিসের ব্যাপারে আপনি আরও সতর্ক থাকতে পারবেন।

মূল লেখক- ডক্টর অং পেই ইং, পার্কওয়ে শেন্টন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+28 টি ভোট
2 টি উত্তর 1,134 বার দেখা হয়েছে
06 অক্টোবর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Niladry (15,170 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 1,126 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 648 বার দেখা হয়েছে
+3 টি ভোট
4 টি উত্তর 1,340 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,044 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 54 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...