ডায়াবেটিস কমার লক্ষণ কী,সে সময় কী করা উচিৎ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,137 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (4,990 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (4,990 পয়েন্ট)
ডায়াবেটিস জীবনের জন্য হুমকিস্বরুপ। ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজ অর্থাৎ শর্করার পরিমাণ বেশি বেড়ে গেলে অথবা খুব কমে গেলে রোগী কোমায় চলে যায়। বিরল ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। ডায়াবেটিস কোমার প্রাথমিক লক্ষণগুলো জেনে, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখা তাই খুবই গুরুত্বপূর্ণ।

১/কাঁপুনি বা ক্লান্তি অনুভব হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া) এবং হাইপারগ্লাইসেমিয়া (রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া) উভয়ের ভিন্ন লক্ষণ থাকলেও, ফলাফল কিন্তু একই হতে পারে- ডায়াবেটিক কোমা।

২/রক্ত শর্করা আপনাকে ক্লান্ত বোধ করাবে। খুব যদি আপনার ব্লাড সুগার কম থাকে অর্থাৎ রক্তে শর্করার মাত্রা কম থাকে তাহলে প্রচন্ড ক্ষুধা অনুভব করতে পারেন। তার সঙ্গে ঘনঘন প্রস্রাব ও হতে পারে।

৩/আপনার মুখ শুকনো এবং শুষ্কতা অনুভব হতে পারে।অস্থিরতা বোধ রক্তের শর্করার পরিমাণ বিপজ্জনক ভাবে কমে যাওয়ায় ফলে হতে পারে।

৪/হৃদস্পন্দন বেড়ে যাওয়া প্রায় সময়ই উচ্চ রক্ত শর্করার সঙ্গে সম্পর্কিত হয়।’ * বেশি ঘামা বা প্রচুর প্রসাব হওয়া প্রচন্ড ঘেমে যাওয়া ডায়াবেটিস কমার লক্ষণ।
ডায়াবেটিস কমে গেলে কী করা উচিৎ...

 এ লক্ষণগুলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চার থেকে পাঁচ চা চামচ গ্লুকোজ বা চিনি পানিতে মিশিয়ে পান করুন। এ ছাড়া এক চামচ জেলি বা মধু অথবা অর্ধেক কাপ ফলের জুস বা এক কাপ দুধ সঙ্গে সঙ্গে পান করুন। ১০-১৫ মিনিট পর গ্লুকোমিটার দিয়ে রক্তে গ্লুকোজের পরিমাপ করুন। যদি চার মিলিমোলের কম থাকে তাহলে আবারও চার থেকে আট চামচ গ্লুকোজ বা এক চামচ জেলি বা মধু পান করুন। এরপর যদি না কমে তবে আবার গ্লুকোজ খেতে পারেন। এতেও সমস্যা না মিটলে দ্রুত হাসপাতালে যান। অনেক সময় দেখা যায় আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যান। এ ক্ষেত্রে এক মিলিলিটার গ্লুকাগন ইনজেকশন দিতে হবে।ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিনের ডোজ ঠিক করে নিন। ইনসুলিন নেওয়ার ঠিক আধা ঘণ্টা পর খাবার খান। একটি নির্দিষ্ট সময়ে খাবার খান। কোনো বেলার খাবার মিস করবেন না। খাবারে যেন শর্করাজাতীয় খাবার কম না হয় সেদিকে খেয়াল রাখুন।ডায়াবেটিস কমে গেলে অনেকে চকলেট, কুকিজ, বিস্কুট খান। এটা ঠিক নয়। এগুলো থেকে দ্রুত শর্করা পাওয়া যায় না। নিয়মিত রক্তের গ্লুকোজ পরিমাপ করুন। নিজের সঙ্গে সব সময় শর্করা জাতীয় খাবার রাখুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
2 টি উত্তর 664 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 560 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 429 বার দেখা হয়েছে
25 সেপ্টেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 262 বার দেখা হয়েছে

11,057 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,364 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 36 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...