কয়লা থেকে কিভাবে হীরা তৈরি হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
2,221 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (123,400 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
কয়লা তৈরি হয় উদ্ভিদ থেকে। আর আজ পর্যন্ত পাওয়া বেশিরভাগ হীরার বয়স পৃথিবীসৃষ্টির প্রথমদিককার উদ্ভিদগুলোর চেয়েও বেশি। এ থেকে এটা পরিষ্কার, কয়লা থেকে হীরা তৈরি হয়না।

কয়লা পৃথিবীর উদ্ভিদ থেকে মূলত সৃষ্টি হয়েছে এবং পৃথিবীর ভূত্বক থেকে গড়ে ৩.২ কিলোমিটার গভীরে অবস্থান করে। অন্যদিকে হীরা মাটির গভীরে হাজার বছরের বিবর্তনের মধ্য দিয়ে প্রায় ১৪০-১৯০ কিলোমিটার নিচে ৪৫-৯০ কিলোবার চাপে এবং ৯০০-১৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয়।

বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী গঠন হওয়ার সময়েই এর অভ্যন্তরে কার্বন আটকা পড়ে যায় এবং উচ্চ তাপমাত্রা ও চাপে ধীরে ধীরে তা হীরায় পরিণত হয়। তাছাড়া হীরা বিশুদ্ধ কার্বন যৌগ/ ক্রিস্টাল আর কয়লার সাথে অন্যান্য আরো মৌল ও উপাদান যুক্ত থাকে।

ধারণা করা হয়, সর্বপ্রথম হীরা আবিষ্কৃত হয় ভারতবর্ষে। পৃথিবীর প্রায় ৫০ ভাগ হীরা আফ্রিকাতেই পাওয়া যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 486 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 632 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 437 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2024 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saima akter Sathi (450 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 786 বার দেখা হয়েছে
02 মে 2021 "মিথোলজি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mohiuddin Alamgir Ka (7,980 পয়েন্ট)

10,899 টি প্রশ্ন

18,598 টি উত্তর

4,746 টি মন্তব্য

869,861 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...