লেজার লাইট কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
3,156 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
লেজার (LASER) হলো এক বিশেষ ধরণের আলোক রশ্মি, যা এর যাত্রা পথে সাধারণ আলোর মতো ছড়িয়ে যায়না। এটি হলো একবর্ণী আলোকরশ্মি, ফলে এর রশ্মিগুলোর তরঙ্গদৈর্ঘ্য একই। লেজার রশ্মি, এর জন্য বিশেষায়িত লেজার যন্ত্র থেকে একমুখী আলো রুপে নিঃসৃত হয় এবং কোনো রকম বিচ্যুতি ছাড়াই বহুদূর যেতে পারে। এর পূর্ণ নাম হলো Light Amplified by Stimulated Emission of Radiation.

কাটা, ঝালাই, ড্রিলিং/খনন, উপগ্রহ ট্র‍্যাকিং, কম্প্যাক্ট ডিস্ক ও বারকোড গঠন, সার্জারি, চিকিৎসা ও গবেষণা সহ আরো অনেক ক্ষেত্রে লেজার বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি। ১৯৫৮ সালে চার্লস টাউনস এবং Arthur Schawlow নামের দুই বিজ্ঞানী লেজারের ধারণাটির সূত্রপাত ঘটান। ১৯৬০ সালে Theodore Maiman প্রথম অপারেশন লেজার (রুবী লেজার) তৈরি করেন।

লেজার রশ্মি একজায়গায় কেন্দ্রীভূত হয়ে প্রচুর শক্তি উৎপাদন করতে পারে। লেজারের সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করায়। সিডি (কম্প্যাক্ট ডিস্ক) এ তথ্য সংরক্ষণেও লেজারের ব্যবহার রয়েছে। ফাইবার অপটিক্যাল ক্যাবলেও লেজার ব্যবহৃত হয়।

এছাড়াও লেজার লাইট শো বর্তমানে বিনোদনের বেশ জনপ্রিয় উৎস।

লেজার বিভিন্ন প্রকারের হয়, যেমন:

• গ্যাস লেজার

• কেমিক্যাল লেজার।

• এক্সিমার লেজার

• সলিড স্টেট লেজার

• ফাইবার লেজার

• ফটোনিক ক্রিস্টাল লেজার

• সেমিকন্ডাক্টর লেজার

• ডাই লেজার

• ফ্রি ইলেক্ট্রন লেজার ইত্যাদি।

বর্তমানে লেজার রশ্মির অনেক ব্যবহার রয়েছে। চোখের ল্যাসিক (Lasic) করাতে লেজার রশ্মি ব্যবহৃত হয়। এছাড়া রুপচর্চায় বর্তমানে লেজার ট্রিটমেন্ট বেশ জনপ্রিয়। লেজার ট্রিটমেন্ট করানোর পর ট্রিটমেন্টকৃত স্থানে ব্যথা, সানবার্ণের মতো দাগ, সাধারণ ত্বকের রঙ এর চেয়ে ভিন্ন হয়ে যাওয়া, চোখের ক্ষেত্রে সাময়িকভাবে চোখে ঘোলাটে দেখার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। লেজার ট্রিটমেন্ট বা ল্যাসিক যেটাই আপনি করাতে চান আপনাকে অবশ্যই অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তির তত্ত্বাবধানে করাতে হবে। অনভিজ্ঞ কারো মাধ্যমে লেজার ট্রিটমেন্ট আপনার অঙ্গহানি বা দেহের কোনো অংশের টিস্যু অকার্যকর হয়ে যাবার মতো মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, এনটিভি।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
A laser is a device that emits light through a process of optical amplification based on the stimulated emission of electromagnetic radiation. The word "laser" is an acronym for "light amplification by stimulated emission of radiation".

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
2 টি উত্তর 523 বার দেখা হয়েছে
02 মে 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন PabonAhsanIvan (2,620 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 612 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 456 বার দেখা হয়েছে
29 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 1,035 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+13 টি ভোট
1 উত্তর 1,526 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,397 জন সদস্য

186 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 185 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. ok9xmhh

    100 পয়েন্ট

  3. xx8zycom

    100 পয়েন্ট

  4. ab77sports

    100 পয়েন্ট

  5. allisonharper

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...