ভিন্ন গ্রুপে রক্ত দেওয়া বা নেওয়া হলে কি কি সমস্যা হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
115 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (1,020 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,020 পয়েন্ট)
রক্ত দেওয়া নেওয়া সম্পর্কে বুঝতে হলে আমদের প্রথমে রক্তের গ্রুপ সম্পর্কে বুঝতে হবে।
মানুষের রক্তের প্রধান গ্রুপ হলো A, B, AB, O এবং Rh factor এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে (পজিটিভ  / নেগেটিভ )।

A গ্রুপ-
RBC-তে A অ্যান্টিজেন থাকে
প্লাজমায় anti-B অ্যান্টিবডি থাকে

B গ্রুপ-
RBC-তে B অ্যান্টিজেন
প্লাজমায় anti-A অ্যান্টিবডি

AB গ্রুপ-
RBC-তে A ও B দুটো অ্যান্টিজেনই থাকে
প্লাজমায় সাধারণত anti-A বা anti-B থাকে না

O গ্রুপ-
RBC-তে A বা B কোনো অ্যান্টিজেন নেই
প্লাজমায় anti-A ও anti-B দুটোই থাকে

এবার ধরুন
A গ্রুপের মানুষকে B গ্রুপের রক্ত দেওয়া হলো।
তখন তার শরীরের anti-B অ্যান্টিবডি ওই B রক্তের B অ্যান্টিজেন-কে আক্রমণ করবে। ফলে রক্তকণিকা একসাথে জমাট বেঁধে যেতে পারে
RBC ভেঙে যেতে পারে (hemolysis),
গুরুতর হলে মৃত্যু।
এবার আসি Rh ফ্যাক্টরে। Rh (নেগেটিভ) গ্রুপের মানুষ  Rh (পজিটিভ) কে রক্ত দিতে পারে। যেমন A নেগেটিভ গ্রুপের একজন A পজিটিভ একজনকে রক্ত দিতে পারবে। তবে Rh পজিটিভ গ্রুপের কেউ Rh নেগেটিভ গ্রুপের কাউকে রক্ত দিতে পারে না। যদি রক্ত দেওয়া হয়, শরীর সেটাকে অপরিচিত মনে করে প্রতিক্রিয়া করতে পারে।
প্রথমবার কখনও কখনও তৎক্ষণাৎ তীব্র সমস্যা নাও হতে পারে, কিন্তু খুব শিগ্রয়ই শরীর anti-Rh antibody তৈরি করে ফেলে। ফলে দ্বিতীয়বার দেওয়া বিপদজনক।

নিজের রক্তের গ্রুপের সাথেই মিলিয়ে রক্ত নেওয়া–দেওয়া উচিত। এটিই সবচেয়ে নিরাপদ।
অন্য গ্রুপের রক্ত সবসময় দেওয়া যায় না, কারণ অ্যান্টিজেন–অ্যান্টিবডির প্রতিক্রিয়ায় বিপদ হতে পারে।
তবে কিছু বিশেষ ক্ষেত্রে—
O negative (O−) কে  “universal donor” বলা হয়, কারণ এর লোহিত কণিকায় A, B, Rh অ্যান্টিজেন থাকে না। ফলে অন্য যেকোন গ্রুপকে রক্ত দিতে পারে
AB positive (AB+) কে  “universal recipient” বলা হয়, কারণ সে অন্য গ্রুপের রক্ত নিতে পারে।

তবে রক্ত দেওয়া নেওয়ার ক্ষেত্রে একই গ্রুপ থেকে নেওয়াই নিরাপদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+19 টি ভোট
6 টি উত্তর 27,323 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 70 বার দেখা হয়েছে
+5 টি ভোট
4 টি উত্তর 5,121 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 242 বার দেখা হয়েছে

11,062 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,331 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    480 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Order Addy 30mg

    120 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...