মানুষের মন বা বিবেক আছে কিন্তু অন্য প্রাণীর তা নেই কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
126 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
শুধু মানুষদের মধ্যেই মন ও বিবেক আছে অন্য প্রাণীদের মধ্যে নেই, এটা বৈজ্ঞানিক দৃষ্টিতে সম্পুর্ণ সঠিক নয়। অন্য প্রাণীরও আবেগ, অনুভূতি, নৈতিকতার কিছু উপাদান লক্ষ্য করা যায় কিন্তু তাদের আর মানুষদের মধ্যে মেইন পার্থক্য হলো মানুষের ক্ষেত্রে এগুলো অনেক বেশি জটিল ও বিস্তর ভাবে গড়ে উঠেছে।

এটা বুঝতে হলে সবার আগে আমাদের এটা বুঝা দরকার যে মন আর বিবেক আসলে কি জিনিস। অনুভব করা, চিন্তা করা, স্মৃতি রাখা, সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি ক্ষমতার সমন্বয়কেই আমরা মন হিসেবে চিনি। আবার বিবেক বলতে আমরা বুঝি নিজের কাজকে নৈতিকভাবে বিচার করার ক্ষমতা। আপনি একটু লক্ষ্য করলেই এসব গুণ আপনার আশেপাশে বেশ কয়েকটি প্রাণীর মধ্যে দেখতে পারবেন। অর্থাৎ তাদেরও এই বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে তবে মানুষের মতো এতো বেশি নয়। মানুষের নিউরাল নেটওয়ার্ক অনেক বেশি জটিল বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স অংশ যা পরিকল্পনা, ভাষা, নৈতিকতা, আত্ম-সচেতনতা ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মানুষের মস্তিষ্কে গড় হিসেবে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন থাকে আর শরীরের তুলনায় মানুষের মস্তিষ্কের আকার সবচেয়ে বেশি। শুধু এসব গঠনগত কারণেই নয়, সামাজিক কিছু কারণেও মানুষের মধ্যে এই বৈশিষ্ট বেশি দেখা যায়। একটা মানুষ জন্মের পর থেকেই একটা সামাজিক নিয়ম-শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদির মাধ্যমেই বড় হয়। এজন্যও মানুষের ব্রেইনের ডেভেলপমেন্টও দ্রুত হয় যেটা অন্যান্য প্রাণীদের মধ্যে সেভাবে হয় না এজন্য অন্যান্য প্রানীদের মধ্যেও এই বৈশিষ্ট তেমন লক্ষণীয় হয় না।

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 392 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 773 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,465 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. mu88betcloud

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...