পাঠ দিয়ে কি গাড়ির বডি (প্লাস্টিক) বানানো সম্ভব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
243 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

হ্যা, এটি সম্ভব। পাট থেকে এরকম কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করার বিভিন্ন উপায় আছে।

১. ন্যাচারাল ফাইবার রিইনফোর্সড কম্পোজিট (Natural Fiber Reinforced Composite) : পাট থেকে গাড়ির বডি তৈরির প্রধান উপায় হলো ফাইবার রিইনফোর্সড কম্পোজিট ব্যবহার করা। প্রথমে পাট থেকে ফাইবার সংগ্রহ করা হয়। এই ফাইবারগুলোকে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রিফাইন করা হয় যাতে এর শক্তি এবং স্থায়িত্ব বাড়ে। এরপর এই ফাইবারগুলোকে রেজিনের সাথে মিশিয়ে একটি কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করা হয়। এই কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে গাড়ির বডির বিভিন্ন অংশ তৈরি করা যায়।

২. বায়ো-প্লাস্টিক (Bio-Plastic) : পাট থেকে সেলুলোজ সংগ্রহ করে সেটিকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বায়ো-প্লাস্টিকে রূপান্তরিত করা হয়। এই বায়ো-প্লাস্টিক সাধারণ প্লাস্টিকের মতোই ব্যবহার করা যায় এবং গাড়ির বিভিন্ন অংশ তৈরিতে কাজে লাগে।

৩. পাট এবং ধাতুর মিশ্রণ (Hybrid Composite) : পাটের ফাইবার এবং ধাতুর (যেমন অ্যালুমিনিয়াম) খুব পাতলা স্তর তৈরি করে সেগুলোকে একটির সাথে অন্যটি যুক্ত করা হয়। এর ফলে যে উপাদানটি তৈরি হয় তা একদিকে যেমন হালকা হয় তেমনই খুব শক্তিশালীও হয়।

পাট রিফাইন করে এসব পদ্ধতিতে গাড়ির বডি পার্টস বানানো একদম নতুন কিছু নয়। BMW, Mercedes-Benz ইত্যাদির মতো বড় বড় কোম্পানি গুলো তাদের গাড়ির বডি পার্টস গুলো তৈরি করতে পাটের তৈরি ন্যাচারাল ফাইবার ব্যবহার করে আসছে। বিশেষ করে BMW M4 GT4, BMW M Motorsport এর গাড়ি গুলোতে এর এ ধরণের ন্যাচারাল ফাইবার ইউজ করেছে তারা।

 
Abdullah Al Masud
Team Science Bee

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 920 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 382 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 838 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 453 বার দেখা হয়েছে
20 জুলাই 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন স্বপ্নিল (7,560 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,091 জন সদস্য

197 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 196 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. fp5app2

    100 পয়েন্ট

  3. taya777net

    100 পয়েন্ট

  4. cakhiatv365vn

    100 পয়েন্ট

  5. topnhacaiuyti2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...