একজন মানুষ কত ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ সহ্য করতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,453 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (2,050 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,050 পয়েন্ট)

আপাত দৃষ্টিতে মনে হবে যে 10,000 ভোল্টের একটি শক 100 ভোল্টের চেয়ে বেশি মারাত্মক হবে। কিন্তু এটা সত্যি না..! বাসা বাড়িতে ব্যবহৃত 110 ভোল্টের কারেন্ট ব্যবহার করে এবং শিল্প কারখানায় মাত্র 42 ভোল্টের সরাসরি বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করে বৈদ্যুতিক যন্ত্রপাতি দ্বারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রমাণ রয়েছে। 

প্রকৃতপক্ষে বৈদ্যুতিক শকের তীব্রতার পরিমাপ ভোল্টেজে নয়, শরীরে প্রবাহিত কারেন্টের (অ্যাম্পিয়ার) পরিমাণের মধ্যে রয়েছে। 

দেখা যায়, 0.01 অ্যাম্পিয়ার এর বেশি কারেন্ট বেদনাদায়ক হতে সক্ষম, 0.1-0.2 amp এর মধ্যেকার তড়িৎ প্রবাহ প্রাণঘাতী। 

0.2 amp এর উপরের তড়িৎ প্রবাহ গুরুতর পোড়া এবং অচেতনতা তৈরি করতে পারে। যদি ভিক্টিমের দিকে দ্রুত মনোযোগ দেওয়া যায় তবে সাধারণত মৃত্যু ঘটায় না। শ্বাস বন্ধ হয়ে গেলে অবিলম্বে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস প্রয়োগ করতে হবে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সাধারণত ভিক্টিমের শ্বাস-প্রশ্বাস পুণরায় ফিরে পাওয়া যায়। 

একটি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে, একজন ব্যক্তি বৈদ্যুতিক শকে ছিটকে যাওয়ার পরে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হয়েছে তা বলা অসম্ভব।  

Source: 

New Jersey State Council of Electrical Contractors Associations, Inc.
Bulletin VOL. 2, NO. 13
Submitted by Paul Giovinazzo 

(https://www.asc.ohio-state.edu/physics/p616/safety/fatal_current.html) 

 

© MAHABUB ISLAM SHANTO 

Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 1,033 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 7,438 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,221 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 875 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,511 জন সদস্য

107 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 107 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. cakhiazbltv

    100 পয়েন্ট

  3. IDNWilburn91

    100 পয়েন্ট

  4. xoilacxcrtv

    100 পয়েন্ট

  5. lx88slive

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...