হার্প (HAARP)- কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
651 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (450 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,140 পয়েন্ট)

হার্প (HAARP) - কী?
শুধুই কী একটি সাইন্স প্রজেক্ট নাকি কোন বিধ্বংসী অস্ত্র?

ভেনেজুয়েলার সাবেক রাষ্ট্রপতি
হুগো শ্যাভেজ এর বদৌলতে জানুয়ারি ১২,২০১০ সালে হায়াতির সেই ৭ মাত্রার মারাত্মক ভূমিকম্প পর থেকে "হার্প(HAARP)" এর সম্পর্কে অনেকেই অনেক কিছু শুনেছেন কিংবা জেনেছেন।যদিও বেশ কয়েক বছর ধরে মানুষ এর সম্পর্কে আগ্রহ হারাতে শুরু করেছিল তবে চলতি বছরের তুরস্কের মারাত্মক ভুমিকম্পের পর যেটি পুনরায় সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল।

হার্প(HAARP):-
যার পূর্ণ রুপ হচ্ছে "উচ্চ-ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম(High-frequency Active Auroral Research Program)"।১৯৯৩ সালে যুক্তরাষ্টের আলাস্কা অঙ্গরাজ্যের গেলোকা অঞ্চলে এটিকে স্থাপন করা হয়। এটিকে মূলত তৈরি করা হয়েছিল আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য এবং আচরণ অধ্যয়ন করার লক্ষ্যে। পৃথিবীতে আয়নোস্ফিয়ারের অধ্যয়নের জন্য বিশ্বের সবচেয়ে সক্ষম ও উচ্চ-শক্তি, উচ্চ-ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার এটি।আইআরআই বৈজ্ঞানিক অধ্যয়নের জন্য আয়নোস্ফিয়ারের সীমিত অঞ্চলকে অস্থায়ীভাবে উত্তেজিত করতে ব্যবহার করা যেতে পারে। বৈজ্ঞানিক বা ডায়াগনস্টিক যন্ত্রগুলির একটি পরিশীলিত স্যুট যা উত্তেজিত অঞ্চলে ঘটে যাওয়া শারীরিক প্রক্রিয়াগুলি পর্যবেক্ষণ করতে এটিকে ব্যবহার করা যেতে পারে। নিয়ন্ত্রিত পদ্ধতিতে আইআরআই ব্যবহারের ফলে প্রাপ্ত প্রক্রিয়াগুলির পর্যবেক্ষণ বিজ্ঞানীদের সূর্যের প্রাকৃতিক উদ্দীপনার অধীনে অবিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলি আরও ভালভাবে বুঝতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে রয়েছে 'স্যাটেলাইট বীকন' যা ব্যবহার করে আয়নোস্ফেরিক বৈশিষ্ট্য, অরোরার সূক্ষ্ম কাঠামোর দূরবীণ পর্যবেক্ষণ এবং ওজোন স্তরটিতে দীর্ঘমেয়াদী পরিবর্তনের ডকুমেন্টেশন।নাসা এর গবেষণার সুবিধা কার্যক্রম হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী থেকে ১১ ই আগস্ট, ২০১৫ এ আলাস্কা ফেয়ারব্যাঙ্কস বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়েছে।

অনেকে মতে এটি প্রচুর পরিমাণে উৎপাদন শক্তি উৎপাদন করতে সক্ষম! যার সাহায্যে নাকি পৃথিবীর যেকোন দেশে কৃত্রিম দুর্যোগ তৈরি করা সক্ষম?

এখন প্রশ্ন হচ্ছে,আসলেই কী?
তবে এর উত্তর হচ্ছে "না"।

হ্যাঁ,নিকোলা টেসলার তৈরি করা প্রটোটাইপ কিছু আবিষ্কার এবং কিছু তত্ত্ব রয়েছে যার সাহায্যে কৃত্রিম ভাবে দুর্যোগ তৈরি করা সম্ভব?তবে এর সাহায্যে নয়।এর কারণ হিসেবে এর বিজ্ঞানীরা বলছেন যে "পৃথিবীর সকল প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে আর সেখানে তারা কাজ করছে
আয়নোস্ফেরিক অঞ্চল নিয়ে।
তাছাড়াও কিছু বিজ্ঞানী এবং পদার্থবিদেরা দাবী করেন যে ৩.৬মেগাওয়াট শক্তি খরচ করে ৫.৮ গিগাওয়াট শক্তি উৎপাদন করা পদার্থ বিজ্ঞানের ভাষায় অসম্ভব।যদিনা এর সাথে (ERP) যুক্ত থাকে।
এখন প্রশ্ন হচ্ছে (ERP) কী?
ERP - এটি হচ্ছে একটি ফিকশনাল পরিমাপক যেটাকে ব্যবহার করা হয় কোন মেশিন তার গন্তব্য যেতে কত পরিমাণ শক্তির প্রয়োজন হবে তার একটি আনুমানিক সংখ্যা নির্ধারণ করবে।
তাই বলা যেতেই পারে এটা একটি অসহায় বিজ্ঞান প্রজেক্ট ছাড়া আর কিছুই না।যেটির কঠোর গোপনীয়তার ফলাফল সেটিকে এখনও ভোগ করতে হচ্ছে।

 

Shah Sultan Nur


Source: University of Alaska fairbanks.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 800 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 310 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 9,559 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 989 বার দেখা হয়েছে

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,116 জন সদস্য

120 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 120 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. ao88lycom

    100 পয়েন্ট

  5. chungcuhanoichuan

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...