রাতের বেলায় ছাদে শীল পাটার, মার্বল, কোনো ভারী বস্তু পড়ার শব্দ হয় কেন? এতে বিজ্ঞান কি বলে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
2,003 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (220 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (3,480 পয়েন্ট)
পূনঃপ্রদর্শিত করেছেন
মার্বেল পড়ার শব্দঃ- বাসা বাড়িতে পানি বা পয়ঃনিষ্কাশনের জন্য ছোট - বড় নানা আকৃতির পাইপ থাকে । দিনের তুলনায় রাতে পাইপগুলো কম ব্যবহৃত হয় । রাতে বেলা যখন হঠাৎ করে পাইপগুলো ব্যবহৃত হয় তখন পাইপের ভিতর এয়ার পকেট তৈরি হয় । তারপর এই এয়ার পকেটগুলো পাইপের ভিতর বিস্ফোরণ হয়ে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করে । এই শব্দের প্রতিধ্বনি অনেকটা মার্বেল পড়ার শব্দের মত । রাতের বেলা বাহ্যিক পরিবেশে তাপমাত্রা পরিবর্তন এর সাথে ছাদ বা বিল্ডিং এর উপরের তলার মেঝের কংক্রিট অথবা পাইপের সম্প্রসারণ ও প্রসারণ ঘটে । যখন সম্প্রসারণ ও প্রসারণ ঘটে তখন এর ফলে মার্বেল পড়ার মতো শব্দ তৈরি হতে পারে । আবার বাসায় যদি এসি থাকে তবে ঘনীভবন প্রক্রিয়ার ফলে এসির পাইপের ভিতরে পানি পড়তে থাকে , তখন সেটিও মার্বেল পড়ার শব্দ তৈরি করে । ( Science Bee ) ভাইব্রেশনের জন্যও রাতের বেলা মার্বেল পড়ার শব্দ হতে পারে । আপনার প্রতিবেশী কেউ যদি রাতের বেলা ফার্নিচার , চেয়ার টানেন বা কোন বস্তু দিয়ে শব্দ করেন তখন সেই শব্দ বায়ু মাধ্যমে প্রবাহিত না হয়ে দেয়ালের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে । এর ফলে দেয়ালে ভাইব্রেশনের সৃষ্টি হয় এবং এই ভাইব্রেশন থেকেই মার্বেল পড়ার মত শব্দ হয় ।  ফার্নিচার টানার শব্দঃ- এর জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা হচ্ছে আশেপাশের প্রতিবেশীদের বাসায় কেউ হয়তো চেয়ার বা কোন ফার্নিচার টেনে রেখেছে , তখন ফার্নিচারের নিচে রাবারের ক্যাপ না থাকায় সেই শব্দ দেয়ালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এসেছে । ছাদের উপর থেকে শব্দ আসছে মানে এমন না যে শব্দের উৎস ছাদই হবে । এমনও হতে পারে যে আমার মাথার উপরের ছাদের সাথে উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে থাকা কোন দেয়াল দিয়ে শব্দ প্রবাহিত হয়ে এসেছে । গভীর রাতে নীরব পরিবেশে শব্দ দূষণ কম থাকায় তা চেয়ার টানার শব্দকে ভৌতিক করে তুলেছে । ( Science Bee )৷ শিল পাটায় মশলা বাটার শব্দের ব্যাখ্যা হিসেবে কিছু হাইপোথিসিস দাঁড়া করানো যায় । যেমনঃ অনেক সময় এয়ার কন্ডিশনারের কম্প্রেসারে গোলযোগ থেকে পাথর ঘষাঘষির মতো শব্দ আসে যা অনেকটা শিল পাটায় বাটার শব্দের মতোই । অথবা , আশেপাশের বাসায় কেউ হয়তো দিনে সময় না পাওয়াতে রাতে বেলাই মশলা বাটায় বসে গেছেন । এছাড়া অনেক সময় ছাদের দেয়ালে আঁচড়ের শব্দও শুনা যায় । এমন শব্দগুলো সাধারণত বিভিন্ন প্রাণীরাই করে । যেমনঃ ইঁদুর , বিড়াল কুকুর , বাদুড় , কাঠবিড়ালি , বানর ইত্যাদি ।

©️ লেখাঃ নিশাত তাসনিম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 783 বার দেখা হয়েছে
+13 টি ভোট
1 উত্তর 685 বার দেখা হয়েছে
+2 টি ভোট
5 টি উত্তর 1,244 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,040 জন সদস্য

132 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 132 জন গেস্ট অনলাইনে
  1. soikeobongdaSCNC

    100 পয়েন্ট

  2. vin88orgmx

    100 পয়েন্ট

  3. ga345cam

    100 পয়েন্ট

  4. php17jlio

    100 পয়েন্ট

  5. good88tube

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...