মাটি-থেক... মাটি থেকে মেঘ অনেক উপরে। তাহলে উপরের দিকে সূর্যের তাপও বেশি হওয়ার কথা ... - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
465 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (6,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,010 পয়েন্ট)

আপনি ঠিকমতো প্রশ্নই লিখতে পারেন নি। তবুও আপনি যা বুঝাতে চেয়েছেন তা হয়তো বুঝতে পেরেছি।  

আপনার প্রশ্ন হয়তো এরূপঃ সূর্যের আলো যেহেতু উপর থেকে আসে, তাই পৃথিবীর ভূপৃষ্ঠের তুলনায় উপরে তো বেশী গরম থাকার কথা কিন্তু উপরে বায়ুমন্ডলের কিছু অঞ্চলে তাপমাত্রা কমে যায় কেন?

উপরের ছবিটি আমাদের বায়ুমন্ডলের বিভিন্ন স্তর

ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের চাপ বেশি থাকে। কারণ, এখানে চাপ প্রয়োগকারী বায়ুমন্ডলের স্তর বেশি। যত উচ্চতায় উঠবো, সেখান থেকে ওপরের বায়ুর স্তর কমতে থাকবে, তাই চাপও কমে যাবে। সহজ ভাষায় – উচ্চতার সাথে সাথে বায়ুমণ্ডলের চাপ কমে যায়।

খুব সহজে বোঝার জন্য বায়ুমণ্ডলের বাকি সব জটিল প্রক্রিয়া বাদ দিয়ে দেই। এখন ধরে নিন, একটা কাল্পনিক বাতাসের পার্সেল(বাতাসের কাল্পনিক বেলুনের মত) ভূপৃষ্ঠ থেকে উপরে উঠছে। তখন ওই নির্দিষ্ট পার্সেলটি বায়ুমণ্ডলের চাপ কমে যাবার জন্য সম্প্রসারিত হবে বা ছড়িয়ে যাবে। আর ওই এরোসল স্প্রে-এর কায়দায় এর তাপমাত্রা কমে যাবে। পার্সেলটি যত উপরে উঠবে তাপমাত্রা তত কমতে থাকবে।  তাপগতিবিদ্যার ব্যাখ্যায় বলতে গেলে, পার্সেল যত সম্প্রসারিত হচ্ছে, এটা চারিদিকের বাতাসকে ঠেলছে, তারমানে তাপগতিবিদ্যার কাজ(work) করছে। লক্ষ্য করুন – এখানে কিন্তু বাইরে থেকে কোনো তাপ দেয়া হচ্ছে না। তাই, যেহেতু পার্সেল কাজ করছে, কিন্তু কোনো তাপ পাচ্ছে না , এটা আভ্যন্তরীণ শক্তি (internal energy) হারাচ্ছে। ফলে তাপমাত্রা কমে যাচ্ছে। সোজা ভাষায়, পার্সেল এর তাপমাত্রা কমছে শুধু চাপ কমার ফলে আয়তন বাড়ার জন্য। আবার মনে করিয়ে দিচ্ছি, উচ্চতা বাড়ছে, বায়ুমণ্ডলের চাপ কমছে, তাই আয়তন বাড়ছে; আর ফলশ্রুতিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমছে। আর তাপ আদান-প্রদান বিহীন এই তাপমাত্রা কমাটা হচ্ছে সম্পূর্ণ ভাবে ‘Adiabatic Process’-এ।  তাপমাত্রা কমার এই হারকে বলে ‘Adiabatic Lapse Rate’.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 648 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,960 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,514 জন সদস্য

78 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 77 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. x8beer

    100 পয়েন্ট

  3. nnzzapporg

    100 পয়েন্ট

  4. uy88black

    100 পয়েন্ট

  5. Pg888trangchutop

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...