তাপমাত্রা ও তাপমাত্রার অনুভব ভিন্ন হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
731 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2,380 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

আবহাওয়ার হালচাল জানায় এমন মাধ্যমগুলো খেয়াল করে দেখেছেন হয়তো। সেখানে মাঝেমধ্যে বলা হয়, ‘টেম্পারেচার ৩৫ ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক ৪২।’ মানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলেও গরম লাগছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো। অর্থাৎ গ্রীষ্মের আর্দ্র দিনে সত্যিকারের তাপমাত্রার চেয়ে বেশি তাপ অনুভূত হয় আমাদের শরীরে। এর রহস্যটা তাহলে কী? এমন আবহাওয়ায় মাঝেমধ্যে দমকা বাতাস বয়ে যায়, তবে সে বাতাসও এত গরম থাকে যে প্রশান্তির বদলে উল্টো ভীষণ অস্বস্তি লাগে।

আর্দ্রতা কী?

বাতাসে ভাসমান জলীয় বাষ্পই হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতার কারণে শরীর থেকে অতিরিক্ত তাপ ঘামের সাহায্যে বের হয়ে যেতে পারে না। তাই গরমের মাত্রা বেড়ে যায় আরও বেশি। সাধারণ অবস্থায় ঘাম যখন ত্বকের উপরিভাগে আসে, তখন আমাদের শরীরের তাপে সেসব ঘাম বাতাসে বাষ্পীভূত হয়ে যায়। কিন্তু বাতাসের আর্দ্রতা বেশি থাকলে ঘাম সহজে বাষ্পীভূত হয় না। কারণ, আশপাশের বাতাসে এমনিতেই তখন আর্দ্রতা বেশি থাকে। বাতাস অতিরিক্ত জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না। শরীরের ঘাম যত ধীরে ও কম পরিমাণে বাষ্পীভূত হয়, আমরা তত বেশি গরম ও অস্বস্তি অনুভব করি।

এজন্য তাপমাত্রা ও তার তাপমাত্রার অনুভবের মাঝে পার্থক্য দেখা যায়।

-মাহফুজুর রহমান রিদোয়ান

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 1,972 বার দেখা হয়েছে

10,994 টি প্রশ্ন

18,692 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,238 জন সদস্য

16 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 16 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. buyadd

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...