মাছ একে অপরের সাথে যোগাযোগ করে কীভাবে? মাছের কী কোন নির্দিষ্ট ভাষা বা ইঙ্গিত আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
483 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

Mirjaul Islam : মাছেরা সাধারণত কোনো সঙ্গীকে আকৃষ্ট করতে শব্দের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে। প্রজনন যোগাযোগের পাশাপাশি মাছ সাধারণত খাদ্যের উৎস বা এলাকা রক্ষা করতেও শব্দ ব্যবহার করে। এছাড়া মাছ নিজের অবস্থান জানাতে বা সঙ্গীরা তার আশপাশে আছে কিনা তা জানতেও শব্দের ব্যবহার করে। অনেক প্রাণী শব্দের মাধ্যমে যোগাযোগ করে। তাদের মতো কিছু মাছও শব্দ করে যোগাযোগ করে বলে দীর্ঘদিন ধরে গবেষকরা জানেন। কিন্তু এসব মাছের শব্দকে সব সময় বিরল ঘটনা হিসেবেই ভাবা হয়েছে।

গবেষকরা দাবি করেছেন, মাছ এক ধরনের শব্দ তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে। গবেষকরা মাছের শাব্দিক আচরণ সম্পর্কে জানতে বিদ্যমান গবেষণাপত্র, রেকর্ডিং ও মাছের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে কাজ করেছেন। মাছের যোগাযোগে শব্দ এতটাই গুরুত্বপূর্ণ যে গত কয়েক লাখ বছরে যোগাযোগের এই ধরন অন্তত ৩৩ বার বিবর্তিত হয়েছে। মাছেরা কীভাবে শব্দ করে তা নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে ভোকাল কর্ড ছাড়াই মাছ শব্দ তৈরি করতে পারে। মাছেরা দাঁত পিষে ও পানিতে চলাচলের মাধ্যমে শব্দ তৈরি করে। এছাড়াও মাছেরা তাদের পাখনা দিয়ে সাঁতারের সময় শব্দ তৈরি করে। বিভিন্ন পরিস্থিতিতে মাছেরা এসব শব্দ তৈরি করে, যা অন্যান্য প্রাণী ও মানুষের মধ্যে দেখা যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 737 বার দেখা হয়েছে
+7 টি ভোট
6 টি উত্তর 3,122 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 322 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,702 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)

10,931 টি প্রশ্ন

18,631 টি উত্তর

4,748 টি মন্তব্য

878,381 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. newtaiwanorgtw1

    100 পয়েন্ট

  5. tylekeonhacai55io

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...