নিয়মিত দুধ পান করার পরেও বসতে গেলে হাঁটুর জয়েন্টে শব্দ কেন হয়, আর শব্দটা উৎপন্নের পেছনের বিজ্ঞান কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
425 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (7,560 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,640 পয়েন্ট)
"বেশীরভাগ ক্ষেত্রেই আপনার হাঁটুতে যদি মটমট শব্দ হয় কিন্তু ব্যথা না করে তাহলে এটি শুধু একধরনের শব্দ যা গ্যাসের বুদবুদ ফেটে যাওয়ার কারণে হয়" , বলেন ম্যাসাচুসেটস এর ক্রেসি স্পোর্টস পারফর্মেন্স এর সহকারী প্রতিষ্ঠাতা টনি জেন্টিলকোর। এ রকম শব্দের কারণে ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু এই গ্যাসগুলো - অক্সিজেন(O), নাইট্রোজেন (N) ও কার্বনডাইঅক্সাইড (CO2) হচ্ছে সাইনুভিয়াল ফ্লুয়িড এর অংশ, যা জয়েন্টকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। তাই চিন্তিত হবেন না।

হাঁটুর আরেকটি অক্ষতিকর শব্দের উৎস হচ্ছে – আপনার হাঁটুর টেন্ডনগুলো তার নিজের অবস্থান থেকে সামান্য সরে গিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে এলে হতে পারে মটমট শব্দ। এ ধরনের শব্দ হওয়ার সাথে কোন ব্যথা থাকে না।

জেন্টিলকোর বলেন, কিছু মানুষ উবু হওয়ার সময় হাঁটুর উপর অনেকবেশি চাপ দেয় – এর ফলে হাঁটুর জয়েন্টে অনেক বেশি চাপ পড়ে। এর ফলে তাদের তরুণাস্থি ক্ষয় হয় এবং এর মসৃণতা কমে যায়। হাঁটু ভাজ করার সময় অস্থি ও তরুণাস্থির মধ্যের সংঘর্ষের কারণে শব্দ সৃষ্টি হয়।  

যদি এ ধরনের শব্দের সাথে সাথে হাঁটুতে ব্যথাও হয় তাহলে একজন চিকিৎসককে দেখানো ভালো। চিকিৎসক হয়তো আপনাকে কাজ থেকে কিছুটা বিরতি নিতে পরামর্শ দেবেন।

তথ্যসূত্রঃ প্রিয় ডট কম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,333 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 506 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,022 বার দেখা হয়েছে

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,220 জন সদস্য

66 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 65 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...