খোলা মাঠে সন্ধ্যার পর দাড়াঁলে দেখা যায়, ঠিক আমাদের মাথার উপরে এক ঝাঁক মশা ঘুরতে থাকে এবং আমরা যেদিকে যাই,মশার ঝাকঁও আমাদের সাথে সাথে যায় কেন ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+26 টি ভোট
4,739 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (1,970 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (360 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
এটি মুলত দুটি কারন দিয়ে ব্যাখ্যা করা যায়:

১.মশার ভিজুয়াল সেন্সর  এর কারনে সন্ধ্যার সময় মশা প্রবণ এলাকায় বাইরে বের হয়েছেন, আপনার চুল কাল হয়ে থাকলে দেখবেন আপনার মাথার উপর ঝাঁকে ঝাঁকে মশা ভীড় করছে। কালো বা খুব গাঢ় রঙের জামা পরে বের হয়েছেন লক্ষ করবেন মশার ঝাঁক আপনাকে মৌমাছির মত ঘিরে ধরেছে।

উপরের দুইটি ঘটনা বিশ্লেষণ করে খুব সহজেই অনুমান করে নেয়া যায় মশারা হয়ত কালো রঙ খুবই পছন্দ করে। তো তাদের এই আপাত কৃষ্ণবর্ণ প্রীতির কারণ কি?? আপনি যদি এমন পোশাক পরেন যে তা আপনার আশপাশের তুলনায় বেশি গাঢ় বা কালো তাহলে মশারা আপনাকে সহজেই খুঁজে নিতে পারবে। আমাদের কালো চুলের কারণেই সন্ধ্যার পর মাথার উপর মশার ঝাঁক দেখা যায় মশারা শুধু কালো নয় যেকোনো গাঢ় রঙের প্রতিই আকৃষ্ট হয়। আর কারণটাও খুবই সহজ। পদার্থবিজ্ঞান অনুসারে গাঢ় রঙের বস্তু খুব সহজেই তাপ শোষণ করে, অন্য দিকে হালকা রঙ্গে বস্তু সহজেই তাপ প্রতিফলিত করে। একারণে গরমকালে আমরা গাঢ় রঙের চেয়ে হালকা রঙের পোষাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, গাঢ় রঙের ভেজা কাপড় হালকা রঙের কাপড়ের চেয়ে তাড়াতাড়ি রোদ এ শুকায়।

২.তাপ সেন্সর
মশারা অন্ধকারে খুব ভালো দেখতে পারে না, কিন্তু তাদের শরীরে যে উন্নতমানের তাপ সংবেদী সেন্সর থাকে, তা দিয়ে খুব অল্প পরিমাণের তাপ এবং অবলোহিত রশ্মি (Infra-red ray) তারা সনাক্ত করতে পারে। এজন্য তারা আপনাকেসহ সকল উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণিদেরকেই অন্ধকারে সহজেই খুঁজে নেয়।যেহুতু কালো রঙের বস্তু বেশি তাপ শোষণ করে , সেহুতু মশা তার তাপ সংবেদী সেন্সর দিয়ে কালো বস্তুর প্রতিই বেশি আকৃষ্ট হয়, কারণ সেখানে তাপ বেশি থাকে।
মশার এরকম সেন্সরসমৃদ্ধ, প্রকৃতিপ্রদত্ত উচ্চপ্রযুক্তির শিকার ধরার ক্ষমতা, অত্যাধুনিক যুদ্ধবিমানকেও হার মানায়।আশা করি উত্তর পেয়েছেন।
করেছেন
সেই উড়ন্ত মশাগুলোর দিকে মুখ করে এবং ঠোঁট গোল করে যদি হুউউউউ করে শব্দ করা যায় তাহলে সবগুলো মশা মুখে ঢুকে যায়, টার কারন কি?
করেছেন (100 পয়েন্ট)
শুধু হুউউউউ আওয়ার করা লাগে না, মুখ বন্ধ করে 'হামিং' করলেও মশারা ডাইভ দিয়ে অ্যাটাক করে। ক্যানো করে এই প্রশ্ন আমারও।
+3 টি ভোট
করেছেন (170 পয়েন্ট)
মশা সাধারণত তাপ অনুসন্ধান করতে করতে মানুষের নিকট পৌঁছায় আর মানুষের মাথার উপরিভাগে বেশি উষ্ঞতা পায় বিধায় সেখানেই ঘুরঘুর করতে থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 691 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 509 বার দেখা হয়েছে
22 সেপ্টেম্বর 2020 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 508 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,187 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

904,398 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. b88myshop

    100 পয়েন্ট

  4. 99wineucom

    100 পয়েন্ট

  5. AILRCNotes26

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...