জন্মগতভাবে যারা অন্ধ তারাও কি স্বপ্ন দেখে?আর দেখলেও কি দেখে?কারণ তারা তো পৃথিবী বা পরিবেশের কোনো কিছু কখনো দেখেনি! - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,923 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (210 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
যারা জন্মগত ভাবে অন্ধ তারা কোনো ছবি দেখতে পায় না কারন তাদের স্মৃতিতে কোনো ছবি জমেনি
0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
স্বপ্নে সাধারণত আমরা চারপাশের চরিত্র এবং পরিবেশকেই দেখে থাকি। টেলিভিশন, সিনেমা কিংবা ভিডিও গেমের কোনো চরিত্রও আমাদের স্বপ্নে দেখা দিতে পারে। একটা কথা অনস্বীকার্য, আমরা স্বপ্নে যাকি দেখি না কেন, সেই চরিত্র কিংবা পরিবেশ আমরা এর আগে বাস্তবেও দেখেছি। বাস্তবের চরিত্র ও পরিবেশ গল্প পাল্টে আমাদের স্বপ্নে এসে ধরা দেয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, অন্ধ লোকেরা কীভাবে স্বপ্ন দেখে?

 

আগেই বলে রাখা ভালো, এই মুহূর্তে কারো চোখে জ্যোতি আছে কিনা, তার ওপর স্বপ্ন দেখা নির্ভর করে না। ধরুন, কোনো ব্যক্তি যদি জন্মান্ধ না হন, ২০ বছর বয়সে গিয়ে অন্ধ হয়ে যান, এরপরের জীবনেও তিনি স্বপ্নে ছবি দেখতে পারবেন। যদিও তার চোখে কোনো জ্যোতি নেই! কারণ স্বপ্নের পুরো ব্যাপারটিই ঘটে ব্রেইনে। এর ওপর চোখের প্রভাব নেই । তবে যারা জন্মান্ধ, তারা স্বপ্নে কোনো ছবিই দেখতে পায়না। কারণ তাদের স্মৃতিতে যে আদৌ কোনো ছবি জমেনি! কোনো কিছু দেখতে কেমন লাগে, এই অনুভূতি তারা একটি মুহূর্তের জন্যও জীবনে অনুভব করতে পারেনি। যে ব্যক্তি কোনোদিন মিষ্টি খায়নি, তাকে যেমন কোনোভাবেই বোঝানো যাবে না এর স্বাদ কেমন, এ ব্যাপারটিও ঠিক তেমন। তবে তাই বলে জন্মান্ধরা যে স্বপ্ন দেখে না তা নয়। তারা তাদের স্বপ্নে বিভিন্ন শব্দ শুনতে পায়, দৃষ্টি ছাড়া অন্যান্য ইন্দ্রিয়ানুভূতি লাভ করে। ড্যানিশ ওই গবেষণাতেই দেখা যায়, জন্মান্ধরা সাধারণ মানুষের তুলনায় চার গুন বেশি স্বপ্ন দেখে থাকে! সাধারণভাবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন, সামনে ঘটিতব্য ভয়ানক ঘটনাগুলোর সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার জন্যেই দুঃস্বপ্নগুলো মস্তিষ্কের এক ধরণের মানসিক প্রশিক্ষণ হিসেবে কাজ করে। এর ফলে বাস্তবে যখন সেই ভয়াবহ ঘটনাগুলো ঘটে, আমরা একটু কম বিচলিত হই।

 

অধিকাংশ অন্ধ মানুষের দৈনন্দিন জীবনেই সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি দুর্ঘটনা ঘটে থাকে। যেমন তারা খুব সহজেই দলছুট হয়ে যেতে পারেন, ভীড়ের মাঝে পথ ভুলে হারিয়ে যেতে পারেন বা ছিনতাইয়েরও শিকার হতে পারেন। এসব দুর্ঘটনায় খুব বেশি বিচলিত না হতেই হয়তো তাদের মস্তিষ্ক দুঃস্বপ্নের মাধ্যমে প্রস্তুতি নেয়!

 

ডেইলি বাংলাদেশ/জেএমএস

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 860 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 590 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 771 বার দেখা হয়েছে
16 ফেব্রুয়ারি 2022 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 4,188 বার দেখা হয়েছে
19 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,489 জন সদস্য

25 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. sunwins8net

    100 পয়েন্ট

  2. gemwinervin

    100 পয়েন্ট

  3. koiterbaik

    100 পয়েন্ট

  4. signshoplondonuk

    100 পয়েন্ট

  5. 888vnda1com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...