ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলি কার্যকর নয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
365 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (5,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
এন্টিবায়োটিক বলতে বোঝায় জীবনের বিরুদ্ধে (anti মানে অন্তরায়, bios মানে জীবন)। কাজেই এই হিসাব করলে, এন্টিবায়োটিক সব জীবনের বিরুদ্ধেই কাজ করার কথা (মানুষের বিরুদ্ধেও, ভাইরাসের বিরুদ্ধেও !) ।
দুঃখজনকভাবে, শব্দের উৎস দিয়ে পরিভাষাকে বিশ্লেষণ করা যায় না। ১৯৪২ সালে এন্টিবায়োটিক এর সংজ্ঞাটি প্রথম একটি গবেষণা পত্রিকায় আসে। তাতে বলা হয়, এটি এমন একটি অণুজীব বিরোধী রাসায়নিক পদার্থ, যা কোনো অণুজীব দ্বারা নিঃসৃত হয়; এবং অন্য কোনো অণুজীবের বিস্তৃতি রোধ করতে পারে। এই সংজ্ঞা অনুসারে, রাসায়নিকভাবে উৎপাদিত সালফা ড্রাগগুলো এন্টিবায়োটিক নয়, যদিও তারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তারা এন্টি-ব্যাকটেরিয়াল।[1] বর্তমানে, এন্টিবায়োটিক বলতে বুঝি সকল রাসায়নিক পদার্থ (প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত) যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, মানে মেরে ফেলে কিংবা বিস্তৃতি রোধ করে।[2]
অর্থাৎ, এন্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না, এমনই তার সংজ্ঞা। ভাইরাসের বিরুদ্ধে যেসব ওষুধ কাজ করবে, তাদের আমরা বলি “এন্টি-ভাইরাল” ওষুধ।
এরপরও প্রশ্ন আসতে পারে, কেনো এই এন্টিবায়োটিক ব্যাকটেরিয়ার শত্রু, কিন্তু ভাইরাসের না? তারও উত্তর আছে।
গঠনগত দিক থেকে ব্যাকটেরিয়া, আর্কিয়া, ভাইরাস এবং ইউক্যারিওটিক জীবকোষের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কোনো অণুজীবের সংক্রমণ রোধ করতে হলে এমন অস্ত্র প্রয়োগ করতে হবে, যাতে ওই অণুজীব মরবে, কিন্তু তার পোষকের কোষ (মানে অসুস্থ জীবকোষ) মরবে না। মানে প্রতিটি অস্ত্র নির্দিষ্ট ধরনের অণুজীবের জন্য নির্দিষ্ট। ১৯০০ সালে এই অস্ত্রের নাম দেয়া হয়েছিলো “জাদুর বুলেট”।[3]
পেনিসিলিনের কথাই ধরা যাক। পেনিসিলিন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে। কিন্তু আমাদের কোষের প্লাজমা জালিকা নষ্ট করে না, গাছেরও কোষপ্রাচীর নষ্ট করতে পারে না (ছত্রাকেরও না, প্রকৃতিতে এই ওষুধ আবিষ্কার করেছে ছত্রাক)। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠন করে পেপটাইডোগ্লাইক্যান নামের পলিমার। এই পেপটাইডোগ্লাইক্যান অণু যেন গঠিত হয়ে পরস্পরের সাথে “ক্রস-লিংক” নামক বিশেষ সংযোগ না করতে পারে, সেজন্য একটি উৎসেচকের ক্রিয়াকে নষ্ট করে ওষুধটি। যে প্রোটিন অণুর সাথে পেনিসিলিন গিয়ে লাগে তার নাম আমরা দিয়েছি: “পেনিসিলিন-বাইন্ডিং-প্রোটিন” (সংক্ষেপে পিবিপি)। [4]
ইউক্যারিওটিক জীবে পিবিপি নেই, পেপটাইডোগ্লাইকেন অতোটা জরুরি নয়, প্রাণীদের কোষপ্রাচীরই নেই। তাই পেনিসিলিন শুধু ব্যাকটেরিয়ার শত্রু।
এতকিছু বলছি কেনো উত্তরে! ভাইরাসের তো কোনো কোষই নেই!
ভাইরাস হলো এমন কিছু যা অন্য কোষের বিভাজন ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজে বংশবৃদ্ধি করে। অন্য কোষকে না পেলে সে জড়বস্তুর মতো। এটি এমনই অদ্ভুত কিছু, একে ধ্বংস করার জন্য আমাদের কোষীয় জীব মারার পদ্ধতিগুলো খাটবে না।
তাই, এন্টিবায়োটিক ভাইরাসে ক্রিয়াশীল নয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 340 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 479 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 427 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 487 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 663 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,916 জন সদস্য

61 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 59 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. 777jililat

    100 পয়েন্ট

  3. king88jetzt

    100 পয়েন্ট

  4. sc88bncom3

    100 পয়েন্ট

  5. Keonhacai5food1vn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...