খাতায় মার্জিন টানাট চল কিভাবে শুরু হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
678 বার দেখা হয়েছে
"সৃজনশীলতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
সাধারণত পরীক্ষার খাতা কিংবা অন্য সব খাতা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বাঁ পাশে এক স্কেল পরিমাণ জায়গা নিয়ে দাগ টেনে ফেলি। একে বলি মার্জিন। এখন ওই জায়গাটায় শিক্ষকরা পরীক্ষার খাতায় নম্বর দিয়ে থাকেন। যেমন তুমি যদি দশে আট পাও, তবে তা যেমন মার্জিনের ভেতরে লেখা হয়, আবার কেন ২ নম্বর কম পেলে তাও লেখা হয়। এখন কিভাবে এলো এই মার্জিন।

 তার জন্য তোমাকে কয়েক শ বছর পেছনে যেতে হবে। তখন ইঁদুরের খুব দাপট ছিল। বিশেষ করে ইউরোপে। ওরা খাতাপত্র যেখানে পেত সেখানেই দাঁত বসাত। দেখা গেল, দোকানদার খাতায় প্রতিদিনকার হিসাব লিখে রেখেছেন, মাস শেষে মেলাতে গিয়ে তো তুমুল গণ্ডগোল। কারণ ইঁদুর অনেকটাই কুচি কুচি করে ফেলেছে। এ থেকে রেহাই পেতে মানুষ ছোটমোট একটা বুদ্ধি করল, আর তা হলো বাঁ ধারে কিছুটা জায়গা ফাঁকা রেখে লেখা শুরু করল। কারণ ইঁদুর কাটা শুরু করে খাতার এক পাশ থেকে। তাই পদ্ধতিটা মোটামুটি কাজে দিল। সেই যে মার্জিন টানা শুরু হলো, আজও তা চলছে।  বইপত্রের ক্ষেত্রেও দেখবে চারপাশে বেশ কিছুটা জায়গায় কিছুই লেখা থাকে না ।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
অতীতে ইঁদুরের উৎপাত খুব বেশি ছিল। আর তাদের প্রিয় কাজের একটি ছিল মানুষের জরুরি কাগজের চারদিক কুচি কুচি করে কাটা। ফলে কাগজের সঙ্গে জরুরি তথ্যগুলোও চলে যেত ইঁদুরের পেটে। ইঁদুরের হাত থেকে তথ্য বাঁচাতে মানুষ খাতার কিনারা বা ধার দিয়ে একটু জায়গা ছেড়ে লেখা শুরু করতেন। সেখান থেকেই খাতায় মার্জিন রাখার চল শুরু হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 92 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 245 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 363 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 373 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,612 জন সদস্য

50 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 50 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. w88vnwin

    100 পয়েন্ট

  5. CollinChitte

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...