France / Germany ক্রিকেট খেলে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
302 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
ইউরোপের দেশ ফ্রান্স। ক্রিড়াঙ্গনে ফুটবল খেলুড়ে দেশ হিসেবে ফ্রান্সের বেশ পরিচিতি রয়েছে। তবে ক্রিকেটের ক্ষেত্রে ঠিক উল্টো। ক্রিকেট খেলা যখন আন্তর্জাতিক রূপ লাভ করতে শুরু করেছে সেই সময়টা ছিলো ইউরোপীয় উপনিবেশবাদের যুগ। ইংল্যান্ডের মতো ফ্রান্সও ছিল উপনিবেশবাদী রাষ্ট্র। সে কারণে এই দুই দেশ ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী। ইংল্যান্ডের সংস্কৃতিকে ফরাসিরা ঘৃণার চোখে দেখতো। ফলে শুরু থেকেই ক্রিকেট খেলা ফ্রান্সে জায়গা দখল করতে পারেনি। বিশ শতকের শেষের দিকে সেদেশে ক্রিকেট খেলার প্রচলন শুরু হয়েছে। ২০০১ সালের আইসিসি চ্যাম্পিয়নশিপেও ফ্রান্স ক্রিকেট খেলেছে। এরপর উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এখনও ক্রিকেটকে ইংল্যান্ডের খেলা হিসেবে দেখে দেশটির জনগণ। তবে ইন্টারনেট এবং স্যাটেলাইট টেলিভিশনের বদৌলতে দেশটিতে ক্রিকেট ধীরে ধীরে পুনরায় জনপ্রিয় হতে শুরু করেছে। বিবিসির ২০১০ সালের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে যারা ক্রিকেট খেলে তাদের মধ্যে ৪০ শতাংশ ফরাসি এবং বাকিরা ইংরেজ, পাকিস্তানি, লঙ্কানসহ বিভিন্ন বিদেশি নাগরিক।

ক্রিকেট জগতে জার্মানি মোটেও পরিচিত নাম নয়। দেশটিতে ১৮৫০ সালে প্রথম ক্রিকেট ক্লাব স্থাপিত হয়। ১ম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্রিকেটে ভাটা পড়ে। নাৎসীদের কট্টর জাতীয়তাবাদের কারণে অনেক ক্রিকেটার ক্রিকেট থেকে ছিটকে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সর্বশেষ ১৯৩৭ সালে হিটলারের একনায়কতন্ত্রের আমলে ইংলিশ ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট খেলে জার্মানি। এরপরই হিটলার জার্মানিতে ক্রিকেট নিষিদ্ধ করেন বলে জানা যায়। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার কারণে দেশটিতে ক্রিকেট জনপ্রিয় হয়ে ওঠে নি। মূলত তারা এই খেলাটাকে সময়ের অপচয় ভাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 273 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 788 বার দেখা হয়েছে
+9 টি ভোট
3 টি উত্তর 543 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 830 বার দেখা হয়েছে
07 জানুয়ারি 2023 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 11,288 বার দেখা হয়েছে
23 ফেব্রুয়ারি 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)

10,925 টি প্রশ্ন

18,626 টি উত্তর

4,748 টি মন্তব্য

876,293 জন সদস্য

22 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 22 জন গেস্ট অনলাইনে
  1. Theworldcupbiz

    100 পয়েন্ট

  2. Tg88rdcom

    100 পয়েন্ট

  3. Llwinsocial

    100 পয়েন্ট

  4. leongrcasino

    100 পয়েন্ট

  5. siti88innet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...