ফোড়া ফাটলে যে জিনিসটা বের হয় সেটা কি আর সেটা কিভাবে তৈরী হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
540 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

পুঁজ হল, যেসব স্থানে ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণের কারণে প্রদাহ সৃষ্টি হয়, সেসব স্থান থেকে হলুদাভ-সাদা, হলুদ বা পিঙ্গল-সাদা বর্ণের ক্ষরিত বস্তু (Exudate)।[১][২] কোন আবদ্ধ স্থানে পুঁজ জমা হলে তাকে বলা হয় ফোড়া, আর এপিডার্মিসের ভেতর বা নিচে দৃশ্যমান পুঁজের সংগ্রহ পাস্টিউল, ফুস্কুড়ি বা ব্রণ হিসেবে পরিচিত।

Pus
Swollen eye with conjunctivitis.jpg
মানুষের চোখে পুঁজ ক্ষরণকারী চোখ উঠেছে
বিশেষত্বসংক্রামক রোগ

পুঁজ একটি পাতলা, প্রোটিন-সমৃদ্ধ তরল পদার্থ এবং দেহের ইমিউন সাড়ার ফলে (Immune response) মৃত শ্বেত কণিকা (বেশিরভাগই নিউট্রোফিল) দ্বারা গঠিত।[৩] সংক্রমণের সময় ম্যাক্রোফেজ সাইটোকাইন নিঃসরণ করে, যা নিউট্রোফিলকে কেমোট্যাক্সিসের মাধ্যমে প্রদাহের স্থানে পৌঁছুতে উদ্দীপিত করে। সেসব স্থানে নিউট্রোফিলগুলো গ্র্যানিউল (Granules) নিঃসরণ করে, ফলশ্রুতিতে যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। ব্যাকটেরিয়া লিউকোসিডিন (Leukocidin) নামক একপ্রকার প্রতিবিষ ক্ষরণের মাধ্যমে ইমিউন সাড়া প্রতিরোধ করে।[৪] বার্ধক্য এবং প্রতিবিষের প্রতিক্রিয়ার ফলে একসময় নিউট্রোফিলগুলো মারা যায়। তখন ম্যাক্রোফেজ তাদেরকে ধ্বংস করে আঠাল পুঁজ গঠন করে। যেসব ব্যাকটেরিয়া পুঁজ গঠন করে তাদেরকে "পায়োজেনিক" ব্যাকটেরিয়া বলে।[৪]

যদিও পুঁজের রঙ সচরাচর হলুদাভ-সাদা হয়, কিছু কিছু ক্ষেত্রে এর রঙ ভিন্ন ধরণের হতে পারে। মায়েলোপারক্সিডেজ (Myeloperoxidase), কয়েক প্রকার শ্বেত রক্তকণিকা দ্বারা উৎপাদিত একটি তীব্র ব্যাকটেরিয়ারোধী (Antibacterial) প্রোটিন, যার উপস্থিতিতে পুঁজের রঙ সবুজ হতে পারে। সিউডোমোনাস এরুজিনোসা (Pseudomonas aeruginosa)-র কিছু কিছু সংক্রমণের ফলে সবুজ রঙের দুর্গন্ধযুক্ত পুঁজ তৈরি হতে পারে। ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন "পায়োসায়ানিন" (Pyocyanin) নামক একপ্রকার রঞ্জকের কারণে এই সবুজাভ রঙ সৃষ্টি হয়। অ্যামিবার কারণে সৃষ্ট যকৃতের অ্যাবসেসের (Abscesses of the liver) ফলে বাদামি রঙের পুঁজ তৈরি হয়, যা " অ্যানচভি পেস্ট" (Anchovy paste)-এর মত দেখতে বলে অভিহিত হয়। অবাত শ্বসনকারী ব্যাকটেরিয়ার কারণে বেশিরভাগসময় দুর্গন্ধযুক্ত পুঁজ তৈরি হয়।[৫]

ফোড়া (ইংরেজি: abscess) হলো শরীরে টিস্যুর মধ্যে পুঁজ জমা হওয়া।

নিম্নলিখিত ব্যাকটেরিয়া অধিকাংশক্ষেত্রে পুঁজ তৈরিতে ভূমীকা রাখে 

  • Staphylococcus aureus
  • Staphylococcus epidermidis
  • Streptococcus pyogenes
  • Escherichia coli
  • Streptococcus pneumoniae
  • Klebsiella pneumoniae
  • Salmonella typhi
  • Pseudomonas aeruginosa
  • Neisseria gonorrhoeae
  • Actinomyces
  • Burkholderia mallei
  • Mycobacterium tuberculosis.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 370 বার দেখা হয়েছে
26 অক্টোবর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+12 টি ভোট
2 টি উত্তর 6,330 বার দেখা হয়েছে
04 নভেম্বর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৪ (15,710 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 7,542 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 437 বার দেখা হয়েছে

10,921 টি প্রশ্ন

18,622 টি উত্তর

4,747 টি মন্তব্য

875,086 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    470 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  5. taptapvnnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...