ট্যাবলেট বা ক্যাপসুলের থেকে কেন সাপোজিটর বেশি কার্যকর? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
677 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
সাপোজিটর যেকোন ওরাল মেডিসিনের থেকে দ্রুত ও ভালো কাজ করে। এর কারণ হচ্ছে সাপোজিটরের কাজ করার পদ্ধতি।

সাপোজিটর প্রথমত পায়ুপথে গ্রহণ করা হয়, এটি রেক্টামে প্রবেশ করে নিজস্ব উপাদানের বৈশিষ্ট্য অনুযায়ী গলে যায় এবং আমাদের শরীরের রক্তপ্রবাহের সাথে মিশে যায়। তাই এটি দ্রুত তার নির্দিষ্ট স্থানে পৌঁছে কাজ সম্পন্ন করতে পারে।

অপরদিকে যেকোন ওরাল মেডিসিন যেমন ট্যাবলেট অথবা ক্যাপসুল খাওয়ার ফলে এটি আমাদের পরিপাকতন্ত্রে প্রবেশ করে। আমাদের পরিপাকতন্ত্রে খাবার যেভাবে হজম হয় ওরাল মেডিসিনও অনেকটা সেভাবে কাজ করে। স্বভাবতই ওরাল মেডিসিন গুলো এক্ষেত্রে কাজ শুরু করতে বেশি সময় নেয়।

যেখানে একটি সাপোজিটর গলে গিয়ে রক্তপ্রবাহের সাথে মিশতে উপাদানভেদে পাঁচ থেকে ত্রিশ মিনিট লাগে সেখানে একটি ওরাল মেডিসিন দুই থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত সময় নেয়।

সময় ছাড়াও গ্রহণ করার সুবিধার জন্যও অনেকের কাছে ওরাল মেডিসিন থেকে সাপোজিটর বেশি পছন্দের। এটি পরিপাকতন্ত্রে সমস্যা সৃষ্টি করেনা যেটা অনেক ওরাল মেডিসিনই করে থাকে।

নিচের একটি লিংকে সাপোজিটর এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বলা আছে:

https://www.webmd.com/digestive-disorders/suppositories-how-to-use#:~:text=Suppositories%20have%20a%20base%20made,your%20bladder%2C%20called%20the%20urethra.

মুখে খাবার ওষুধ নাকি সাপোজিটর কোনটা বেটার এ নিয়ে করা একটি সার্ভের লিংক ও দিলাম

https://pubmed.ncbi.nlm.nih.gov/16885758/#:~:text=Conclusions%3A%20The%20suppositories%20achieved%20equivalent,because%20of%20ease%20of%20administration.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 371 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 407 বার দেখা হয়েছে
+5 টি ভোট
3 টি উত্তর 2,584 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 328 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,178 জন সদস্য

9 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 9 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. keoworldcupvip

    100 পয়েন্ট

  3. Fly88rnet1

    100 পয়েন্ট

  4. ug888tech

    100 পয়েন্ট

  5. xoso66ainnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...