সূর্য কি তার নিজ কক্ষপথে ঘুরে নাকি ঘুরে না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,624 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (1,540 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (2,630 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
সহজ উত্তর- জি, ঘুরে! তবে মহাবিশ্ব সম্পর্কে প্রাচীন মতবাদ অনুযায়ী পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না। পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ, গ্রহাণু ও ধুমকেতু- সবকিছু সূর্যকেই কেন্দ্র করে ঘুর্ণায়মান। এ সৌরজগতের মহাজাগতিক ঠিকানা আকাশগঙ্গায়। সহজ ভাষায় সৌরজগতের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সিতে। শুধু সূর্যই না, আরও অনেক নক্ষত্রের সমাহারে মিল্কিওয়ে বা আকাশগঙ্গা তৈরি, যার আকৃতি অনেকটা শামুকের খোলের মতো। মিল্কিওয়ের অসংখ্য তারার একাংশ আপনিও দেখতে পারেন ফাঁকা মাঠে দাঁড়িয়ে, পরিষ্কার আকাশপানে৷ যাইহোক আকাশগঙ্গার একটি সর্পিল বাহুতে সৌরজগত (অর্থাৎ সূর্যসহ সবকিছু) অবস্থিত৷ (যদি ছবিতে দেখতে চান, তাহলে ক্লিক করুন: https://images.app.goo.gl/UAh2dL9eJ3bLxpaF9) এখন এই মিল্কিওয়ের কেন্দ্রে যে প্রকাণ্ড কৃষ্ণগহ্বর (ব্ল্যাক হোল) আছে, তাকে কেন্দ্র করে সূর্য তার নিজ কক্ষপথে ঘুরছে, ঠিক যেমন ভাবে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে থাকে৷ এটাও খেয়াল রাখতে হবে, সূর্য কিন্তু একাই ছুটছে না, সোলার সিস্টেমের সকল গ্রহ, গ্রহাণু, ধূমকেতুকে সাথে নিয়ে ছুটছে প্রায় সাত লাখ বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এরপরও মিল্কিওয়ে গ্যালাক্সিকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগবে ২৩ কোটি বছর। পৃথিবীর ন্যায় সুর্যও লাটিমের মতো নিজ অক্ষের সাপেক্ষেও ঘুরছে। এরকম একটি ঘূর্ণন সম্পন্ন হতে পৃথিবীর হিসেবে ২৫-৩৬ দিন লাগে।
0 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
পৃথিবী থেকে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর চারপাশে ঘুরছে। আগের দিনের মানুষ সেটাই মনে করতেন। তবে বিজ্ঞানীরা এখন প্রমাণ করতে পেরেছেন যে আসলে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না। বরং পৃথিবীই সূর্যকে কেন্দ্র করে ঘোরে।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
সৌরকেন্দ্রিক মতবাদ বা সৌরকেন্দ্রিকতাবাদ (ইংরেজি ভাষায়: Heliocentrism বা heliocentricism)[১] এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক মডেল যাতে ধরে নেয়া হয় যে, স্থির সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং তাকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ আবর্তিত হয়। ইংরেজি শব্দ হেলিওসেন্ট্রিসিজম-এর উৎপত্তি গ্রিক মূল থেকে, গ্রিক ভাষায় ἥλιος (হেলিওস) অর্থ সূর্য এবং κέντρον (কেনত্রোন) অর্থ কেন্দ্র। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সৌরকেন্দ্রিক মতবাদ ছিল ভূকেন্দ্রিক মডেলের বিরোধী যাতে পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র বিবেচনা করা হতো। পৃথিবী যে সূর্যের চারদিকে আবর্তিত হয় এটি প্রথম প্রস্তাব করেছিলেন গ্রিসের সামোস দ্বীপে জন্মগ্রহণকারী জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ আরিস্তারাকস, সেই তৃতীয় খিস্টপূর্বাব্দে। অবশ্য তার এই মতবাদ প্রাচীন জ্যোতির্বিদদের তেমন কোন সমর্থনই পায়নি।[২]

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 551 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 516 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 534 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,995 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. 365 stores

    120 পয়েন্ট

  2. SerpSpur

    120 পয়েন্ট

  3. Kqbdfish

    100 পয়েন্ট

  4. 28betbid1

    100 পয়েন্ট

  5. luckrocasino

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...