আমার কম্পিউটারে কেন উইন্ডোজ ১১ চলবে না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
327 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (12,990 পয়েন্ট)
আমার কম্পিউটারে কেন উইন্ডোজ ১১ চলবে না?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)

মাইক্রোসফট বলছে, বাজারের বেশির ভাগ কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল করা যাবে। অর্থাৎ সব নয়। আরেকটি ব্যাপার হলো, যাঁরা পুরোনো কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের বেলায় কী হবে?

আপনার কম্পিউটারে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন কি না, তা আগেভাগেই জেনে নেওয়ার সুযোগ দিয়েছে মাইক্রোসফট। ছোট্ট একটি সফটওয়্যার নামিয়ে নিয়ে নিজেই তা জেনে নিতে পারেন।

কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পিসি হেলথ চেক সফটওয়্যার নামিয়ে নিন। নামানো হলে ফাইলটি খুলে প্রথমে ব্যবহারের নীতিমালায় সমর্থন জানাতে হবে। এরপর ‘ওপেন পিসি হেলথ চেক’ বক্সে ক্লিক করে ‘ফিনিশ’ নির্বাচন করুন।

  • সফটওয়্যারটির মূল পাতার শিরোনামে লেখা থাকবে ‘পিসি হেলথ অ্যাট আ গ্লান্স’। ওপরের দিকে ‘ইনট্রোডিউসিং উইন্ডোজ ১১’ লেখা বক্স দেখাবে। সেখান থেকে ‘চেক নাউ’ বোতামে ক্লিক করুন।

আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ১১ ইনস্টলের উপযুক্ত না হয়, তবে ‘দিস পিসি উইল নট রান উইন্ডোজ ১১’ লেখা দেখাবে। সঙ্গে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে না পারার কারণ দেখাবে। সেখান থেকে জেনে নিতে পারবেন আপনার কম্পিউটারের কোন যন্ত্রাংশটি উইন্ডোজ ১১-এর উপযোগী নয়।

আর আপনার কম্পিউটার উপযুক্ত হলে নির্ধারিত সময়ে উইন্ডোজ ১১ তে হালনাগাদ করতে পারবেন। মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, বড় দিনের ছুটি অর্থাৎ আগামী ডিসেম্বরের শেষ থেকে পর্যায়ক্রমে উইন্ডোজ ১১ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

 

উইন্ডোজ ১১ ইনস্টল করতে হলে কম্পিউটারে যা যা থাকা জরুরি

  • প্রসেসর: ১ গিগাহার্টজ বা তার বেশি গতির ২ বা ততোধিক কোরের ৬৪-বিট সমর্থিত প্রসেসর

  • র‍্যাম: ৪ গিগাবাইট

  • স্টোরেজ: হার্ডডিস্কে ৬৪ গিগাবাইট বা তার বেশি ফাঁকা জায়গা

  • সিস্টেম ফার্মওয়্যার: ইউইএফআই, সিকিউর বুটের উপযোগী

  • টিপিএম: ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল (টিপিএম) ২.০

  • গ্রাফিকস কার্ড: কমপক্ষে ডিরেক্টএক্স ১২ সমর্থন করতে হবে, সঙ্গে থাকতে হবে উইন্ডোজ ডিসপ্লে ড্রাইভার মডেল (ডব্লিউডিডিএম) ২.০ ড্রাইভার

  • ডিসপ্লে: ৯ ইঞ্চির বেশি এইচডি (৭২০ পিক্সেল) রেজল্যুশনের ডিসপ্লে

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 584 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 399 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 2,713 বার দেখা হয়েছে
12 সেপ্টেম্বর 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sifat Khan (180 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 831 বার দেখা হয়েছে

11,010 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,954 জন সদস্য

124 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 124 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    300 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...