খুব ঘন চুল পড়লে এর সলিউশন কি? চুলপড়ার কি ভালো ওষুধ আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
750 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (150 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)

চুল কমবেশি সবারই পড়ে। হয়তো কারও কম, কারও বেশি। দিনে ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি হলেই তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আবার চুল পড়া নিয়ে বেশি চিন্তা করলেও চুল পড়ে বেশি। এই চুল পড়া সমস্যা থেকে বাঁচার জন্য প্রথমেই জানতে হবে কী কারণে চুল পড়ছে। কারণটা খুঁজে বের করে, তারপর সেই সমস্যার সমাধান করতে হবে। তখন আপনা-আপনিই চুল পড়া বন্ধ হয়ে যাবে। তবে শুধু তা-ই নয়, চুল পড়া বন্ধ করতে ও চুলের গোড়া মজবুত রাখতে নিয়মিত বেশ কিছু যত্ন নেওয়াও প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে হারমনি স্পার স্বত্বাধিকারী রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘রূপের সঙ্গে চর্চার সম্পর্ক সব সময়ের। আমরা বেশির ভাগ সময় চর্চা করি না। নিয়মিত যেকোনো ভালো অভ্যাস শরীরে ভালো কিছুই নিয়ে আসে। চুল পড়া রোধ করতে বা যত্ন নেওয়ার প্রথম শর্ত হচ্ছে শরীরের ভেতরে ও বাইরে দুই দিক থেকেই যত্ন নিতে হবে। সকালের নাশতায় অবশ্যই দুধ, ডিম ও কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এই তিনটি খাবার চুলের জন্য খুব উপযোগী। বিশেষ করে এই তিন ধরনের খাবার সকালে খাওয়ার অভ্যাস গড়তে হবে।’

রাহিমা সুলতানা আরও বলেন, এই বর্ষা মৌসুমে চুল পড়ার সমস্যা খুব বেশি দেখা যায়। এ সময় আর্দ্রতা বেশি থাকে। মাথার তালু ভেজা ভেজা থাকে। তাই এ সময় বেশি যত্নের প্রয়োজন হয়। গোসলের আগে মাথায় তেল ঘষে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এ ছাড়া সুষম খাবার না গ্রহণ ও হরমোনের ইমব্যালান্স তৈরি হলেও চুল পড়ে। হরমোনের ইমব্যালান্সের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

রূপবিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে চুল পড়া রোধে বেশ কিছু উপায় নিচে তুলে ধরা হলো:

অবশ্যই চুলে তেল দিতে হবে: চুল পড়া বন্ধ বা চুলের যত্ন নিতে অবশ্যই তেল দিতে হবে। আর এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো নারকেল তেল। নারকেল তেল চুলকে মসৃণ ও স্বাস্থ্যবান করে। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে, যা যেকোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ থেকে চুলকে রক্ষা করে। তাই সপ্তাহে যে করেই হোক একদিন চুলে তেল দিতে হবে বা শ্যাম্পু করার আগে চুলে তেল ম্যাসাজ করতে হবে।

রোজমেরি ল্যাভেন্ডার তেলের ব্যবহার: এটি চুলের যত্নে অন্যতম কার্যকর একটি উপাদান। এতে তেলে চুল পড়া রোধের উপাদান আছে; যা চুল পড়া রোধ করতে সাহায্য করে। এ ছাড়া নতুন চুল গজাতেও সাহায্য করে। এতে থাকা আমলকী, নারকেল, জলপাই, জোজোবা, ক্যাস্টর উপাদান চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।

কেমিক্যালযুক্ত শ্যাম্পু প্রত্যাহার: চুলের যত্নে কেমিক্যালযুক্ত শ্যাম্পুকে ‘না’ বলুন। শ্যাম্পুতে বিটরুট নির্যাস, তেঁতুলের বীজ আছে কি না, লক্ষ রাখুন। এই উপাদানগুলো চুলের কোনো ক্ষতি না করে কার্যকরভাবে মাথার তালু পরিষ্কার করে। সরাসরি শুকনো চুলে শ্যাম্পু ব্যবহার করবেন না। তেল দিয়ে শ্যাম্পু ব্যবহার করতে হবে।

অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে: কন্ডিশনার ব্যবহার করলে চুল কেবল উজ্জ্বলই হয় না; এটি চুলের গোড়াকে মজবুত করে ও চুলকে মসৃণ করে। তবে অবশ্যই চুলের ধরন বুঝে কন্ডিশনার বেছে নিতে হবে। বিটরুট নির্যাস, অ্যাকুয়া, প্রো ভিটামিন বি-৫ সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

হালকা কুসুম পানির ব্যবহার: অনেকে মনে করেন, গরম পানি দিয়ে পরিষ্কার করলে চুল ভালো থাকে। এটি একেবারেই ভুল ধারণা। গরম পানি মাথার তালুর গুরুতর ক্ষতি করে, এতে চুল পড়ে ও চুল দুর্বল হয়ে যায়। তাই চুল ধুতে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা সবচেয়ে উপযোগী।

আপনি কী খাচ্ছেন? খারাপ খাদ্যাভ্যাস চুল পড়ার অন্যতম কারণ। এ জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে। প্রোটিন-সমৃদ্ধ খাবার চুল পড়া রোধে সাহায্য করে। ভিটামিন ই যুক্ত খাবার, সামুদ্রিক মাছ ডিম, দুধ চুলের জন্য খুবই উপকারী।

চুলের যত্নে হেয়ারপ্যাক: যদি খুব বেশি চুল পড়তে থাকে তাহলে হেয়ার প্যাক ব্যবহার করা যেতে পারে। ঘৃতকুমারী, আমলকী, শিকাকাই, নিমের গুঁড়ো একই পরিমাণে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে দিতে হবে। সপ্তাহে একবার এটির ব্যবহার চুল পড়া কমাবে। এ ছাড়া ডিম, মেথির গুঁড়ো ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করে চুলে দেওয়া যেতে পারে। সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। প্যাক ধুতে সহনীয় হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে।

গরম বাতাস চুলের জন্য ক্ষতিকরণ: কোনো ধরনের গরম বাতাস বা হিট চুলে নেওয়া যাবে না। এটি চুলের জন্য মারাত্মক ক্ষতিকর।

ক্রেডিট - প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 9,199 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,486 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 2,206 বার দেখা হয়েছে
22 জুলাই 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Faiza Faria (140 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 1,386 বার দেখা হয়েছে

10,914 টি প্রশ্ন

18,613 টি উত্তর

4,747 টি মন্তব্য

873,167 জন সদস্য

92 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 92 জন গেস্ট অনলাইনে
  1. td88casino1

    100 পয়েন্ট

  2. 1agamecomco

    100 পয়েন্ট

  3. 188betlinkclubb

    100 পয়েন্ট

  4. Brainrxcommx

    100 পয়েন্ট

  5. tr88ing2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...