চুল খুব পাতলা হয়ে গেলে ঘন করার জন্য কী করতে হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
9,340 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

 

 

প্রথম পদ্ধতি

প্রথম পদ্ধতি হলো ম্যাসাজ করা। নিয়মিত ম্যাসাজ করতে হবে। এতে করে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে এবং স্ক্যাল্প উদ্দীপিত হবে। এক টেবিল চামচ ভিটামিন ই নিয়ে মাথায় ম্যাসাজ করতে থাকুন। ভিটামিন ই চুলের জন্য প্রয়োজনীয় নিউট্রিশন এর যোগান দেয়। ভিটামিন ই এর সাথে চা এর নির্যাস যোগ করতে পারেন। এই দুটো ভালো ভাবে মিশিয়ে হাতের তালু এবং আঙ্গুলের সাহায্যে পুরো মাথার চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। ৫-৬ মিনিট ম্যাসাজকরুন। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন। চুলগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে সম্পূর্ণ চুল আঁচড়ে নিন।

image

কিছুক্ষণ পর সাধারণ ভাবে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। চুল গজানোর জন্য দিনে ৩ বার ম্যাসাজ করতে হবে এই নিয়মে। কিন্তু বারবার শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে চুলের ক্ষতি হবে।

দ্বিতীয় পদ্ধতি

চুলের গোঁড়ায় হেয়ার ফলিকল থাকে। ভাইব্রেশনের মাধ্যমে যদি ফলিকল উদ্দীপিত করা যায় তবে নতুন চুল গজানো সম্ভব। বাজারে ভাইব্রেটিং ম্যাসেজার কিনতে পাওয়া যায়।

image

এর সাহায্যে আপনি স্ক্যাল্পে চক্রাকারে ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় ভাইব্রেটিং ম্যাসাজ নিতে পারেন। যে জায়গায় বেশি চুল পড়ে যাচ্ছে, তাতে বেশি মনোযোগ দিন। এভাবে ৫ থেকে ১০ মিনিট আপনার স্ক্যাল্প ভাইব্রেট করুন।

ভালো ফল পেতে এটাও আপনাকে দিনে ৩ বার করতে হবে।

তৃতীয় পদ্ধতি

এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে যেটা আপনার স্ক্যাল্পের মৃত কোষগুলো ঝরে যেতে সাহায্য করবে। এই মৃত কোষগুলো স্ক্যাল্পের ফলিকল ব্লক করে রাখে, যে কারণে নতুন চুল গজাতে পারে না। কেননা তখন স্ক্যাল্পে রক্ত সঞ্চালন কমে যায়। অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে মাথায় ম্যাসাজ়ের মত করে লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

 

collected 

0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু করার আগে গরম তেল দিয়ে চুলে আর স্ক্যাল্পে মাসাজ করুন। আমন্ড অয়েল, নারিকেল তেল, অলিভ অয়েল বা অ্যাভোকাডোর মতো প্রাকৃতিক তেল চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে। এছাড়া নিয়মিত স্ক্যাল্প মাসাজ করলে রক্ত সংবহন বাড়ে, চুলের ঘনভাব ফিরে আসে।অয়েল মাসাজের মতো ড্রাই মাসাজও চুলের জন্য উপকারী। প্রতি রাতে শুতে যাওয়ার আগে আঙুলের ডগা দিয়ে স্ক্যাল্পটা এমনি মাসাজ করুন। এতেও স্ক্যাল্পে রক্ত সংবহন বাড়বে, চুলের গোছা বাড়বে।

ক্যাস্টর অয়েল, পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল, নারিকেল তেলের মতো সাধারণ উপাদানে এমন অজস্র ভিটামিন ও মিনারেল রয়েছে যা পাতলা চুল ঘন করতে ভীষণ কার্যকরী। এসব উপাদান দিয়ে তৈরি করে নিন আপনার নিজস্ব হেয়ার মাস্ক। চুলে আর স্ক্যাল্পে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার ব্যবহার করলেই চুল ধীরে ধীরে ঘন হতে শুরু করবে।যত্ন নেয়ার পাশাপাশি নজর দিন খাবারেও। ডিম, মাছ, দুধ, দই বা ছানা নিয়মিত খেতে হবে। ব্রকলি, পালং, বাঁধাকপির মতো সবুজ শাকসবজি চুলের কেরাটিন মজবুত করে চুল ঘন করে তোলে। কমলা, স্ট্রবেরি, পেয়ারার মতো ফল প্রতিদিন খান।

ভালো শ্যাম্পু, তেল, কন্ডিশনার আপনার চুল ভালো রাখতে সাহায্য করে। চুল ওঠা, খুসকি, শুষ্কতার মতো সমস্যা কমিয়ে চুল ভালো রাখতে ভল্যুমাইজিং শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 816 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 1,528 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 1,442 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 5,149 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 2,327 বার দেখা হয়েছে
22 জুলাই 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Faiza Faria (140 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,288 জন সদস্য

248 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 248 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. kubetcrlive

    100 পয়েন্ট

  3. bl555icom1

    100 পয়েন্ট

  4. ufa8xbetcom

    100 পয়েন্ট

  5. Slvipphco

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...