বেগুনি গাজরের উপকারীতা কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
290 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

বেগুনি গাজরের যত গুণ! 

যদি আপনি বাজারে যান, তবে নিশ্চয়ই নানা রঙের গাজর দেখেছেন। যেমন—কমলা, সাদা, বেগুনি, লাল ও হলুদ। তা গাজর যে রঙেরই হোক না কেন, এটি পুষ্টি উপাদানে ভরপুর। বিশেষ করে বেগুনি গাজর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজরের আদি রং সাদা বা বেগুনি। কিন্তু হালে যে কমলা রঙের গাজর দেখা যায়, তা জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করা। বেগুনি গাজর ভিটামিন ও মিনারেলের ভালো উৎস। এতে থাকা অ্যান্থোসায়ানিনস নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সুস্বাস্থ্যের জন্য ইতিবাচক।

সব ধরনের গাজরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি৬, ভিটামিন ই, ভিটামিন কে, খাদ্য আঁশ, পটাশিয়াম, ফসফরাস, রিবোফ্ল্যাবিন, নিয়াসিন, থিয়ামিন, আয়রন ও ক্যালসিয়াম। আসুন, আমরা বেগুনি গাজরের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই—

ওজন কমায়ঃ

বেগুনি গাজরে রয়েছে খাদ্য আঁশ। একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা অ্যান্থোসায়ানিন-সমৃদ্ধ খাবার খান, তাঁদের ওজন নিয়ন্ত্রণে থাকে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণঃ

বেগুনি গাজরে থাকা অ্যান্থোসায়ানিন হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। অ্যান্থোসায়ানিন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়।

ডায়াবেটিসের ঝুঁকি কমায়ঃ

স্থূলতা বা অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। একটি গবেষণা বলছে, অ্যান্থোসায়ানিন-সমৃদ্ধ খাবার ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে।

ক্যানসারের ঝুঁকি কমায়ঃ

বেগুনি গাজরে রয়েছে উচ্চ মাত্রায় অ্যান্থোসায়ানিন, যা ক্যানসারের ঝুঁকি হ্রাস করে। গবেষণায় দেখা গেছে, বেগুনি ফল ও সবজি কোলন ক্যানসারের ঝুঁকি হ্রাস করে।

ক্রেডিট: এনটিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 509 বার দেখা হয়েছে
21 জুন 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 1,316 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 341 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 286 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 610 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,046 জন সদস্য

53 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 52 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...