ময়লা চুলে মাথা ব্যথা হওয়ার কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,012 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

একটানা অনেকক্ষণ চুল খোঁপা করে রাখলে বা আঁটসাঁট টুপি পরে থাকার পর চুল ছাড়লে মৃদু কিন্তু অত্যন্ত বিরক্তিকর ব্যথা অনুভব হয়। যার প্রধান কারণ নোংরা চুল।

স্বাস্থবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চুলে ব্যথা হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে এখানে জানানো হল।

যে কারণে হয়: একটানা তিন দিন বা তারও বেশি সময় চুল পরিষ্কার না করলে চুলের গোড়ায় ময়লা জমে যায়। যাদের মাথার ত্বক প্রাকৃতিকভাবেই তৈলাক্ত তাদের ক্ষেত্রে এই সময়সীমা আরও কম হতে পারে। এই জমে যাওয়া ময়লা মাথার ত্বকের অস্বস্তি ও চুলকানি তৈরির জন্য যথেষ্ট। তবে ব্যথার হওয়ার কারণ হল এই ময়লা থেকে হওয়া ইস্টজনিত প্রদাহ।

তবে এই ইস্ট আসলে শরীরেই তৈরি হয়। নিয়মিত চুল পরিষ্কার করলে শরীর তার প্রতি সংবেদনশীল হয়ে পড়ে। আর এ কারণেই চুল পরিষ্কার করার নিয়মে ব্যঘাত ঘটলে চুলের গোড়ায় ব্যথা হয়।

আবার চুল ও মাথার ত্বক তৈলাক্ত থাকা অবস্থায় চুল টানটান করে বেঁধে রাখলেও চুলের গোড়ায় অস্বস্তি ও ব্যথা হতে পারে।

চুল পরিষ্কার থাকার পরও চুলের গোড়ায় ব্যথা হতে পারে। এর কারণ হলো চুলে ড্রাই শ্যাম্পু, সেরাম, কন্ডিশনার, হেয়ার স্প্রে ইত্যাদি প্রসাধনী অতিরিক্ত পরিমাণে ব্যবহার।

চুলে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলে সেগুলো মাথার ত্বকে জমে গিয়ে প্রদাহ ও চুলকানি তৈরি করে, হতে পারে ব্যথাও।

করণীয়: সমস্যার সমাধান খুবই সাধারণ। তা হল চুল নিয়মিত পরিষ্কার করা। তবে সাধারণ শ্যাম্পুর পরিবর্ত ছত্রাকরোধী শ্যাম্পু ব্যবহারের দিকে মনোযোগ দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। মাথার ত্বকে সমস্যা দেখা দিলে ঘন ঘন চুল পরিষ্কার করলে ব্যথা, প্রদাহ ও চুলকানি কমবে।

তারপরও যদি সমস্যা দূর না হয় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
2 টি উত্তর 1,175 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 2,812 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 593 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 9,296 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 1,782 বার দেখা হয়েছে

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,307 জন সদস্য

58 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 57 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2050 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. showravdas11

    120 পয়েন্ট

  4. winairlinesrs

    100 পয়েন্ট

  5. thabet3jpnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...