পুরুষ সামুদ্রিক ঘোড়া গর্ভধারণ করতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
1,321 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

সি হর্স Actinopterygii পরিবারের মেরুদণ্ডী প্রাণী। একে হিপোক্যাম্পাস ও বলা হয়। সি হর্সের মুখ ও গলা দেখতে অনেকটা ঘোড়ার মতো। বাঁকানো লেজ দিয়ে এরা যেকোনো কিছু আঁকড়ে ধরতে পারে। মাছ হওয়া সত্ত্বেও সি হর্সের দেহে কোনো আঁশ নেই। বরং এদের দেহ চামড়া ও হাড় দিয়ে আবৃত থাকে। এরা গিরগিটির মতো রঙ পরিবর্তন করতে পারে। সি হর্স কেবলমাত্র একটি সঙ্গী নিয়েই জীবন কাটায় যাকে বলে monogamy।

প্রজনন ঋতুতে পুরুষ সি হর্স নাচ দেখিয়ে, রঙ পরিবর্তন করে সঙ্গীকে আকর্ষণ করে। পুরুষ ও স্ত্রী সি হর্সকে এই সময় একে অপরের লেজ আঁকড়ে ধরে চলতে দেখা যায়। মিলনের পূর্বে এরা প্রায় আট ঘন্টা একে অপরের সাথে নাচে, একে বলে true courtship dance বা predawn dance। নাচের সময় পুরুষ সি হর্স গর্ভধারণের জন্য সমুদ্রের পানি দিয়ে abdominal pouch বা পেটের থলি পরিষ্কার করে নেয়। এদের পেটের থলি বিশেষ ত্বক দিয়ে গঠিত।

মিলনের সময় পুরুষ সি হর্সের পেটের থলির উপরের ছিদ্রে স্ত্রী সি হর্স অভিপজিটর এর সাহায্যে হলুদ ডিম্বাণু নিঃসরণ করে। পুরুষ সি হর্সের পেটের থলিতে থাকে সমুদ্রের পানি, এই পানিতে পুরুষ সি হর্স শুক্রাণু নিঃসরণ করে। তারপর শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে তৈরি হয় ভ্রুণ। গর্ভকালে পুরুষ সি হর্সের পেট ফুলে যায় এবং এই সময় তারা বেশি খাবার ও অক্সিজেন গ্রহণ করে। এদের গর্ভকালীন সময় প্রায় ২৪ দিন হয়। 

পুরুষ সি হর্সের গর্ভধারণে প্রায় ৩০০০ ভিন্ন ভিন্ন জিন জড়িত। সি হর্স গর্ভের শিশুকে ইনফেকশন এর হাত থেকে রক্ষা করার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল অণু নিঃসরণ করে। একটি পুরুষ সি হর্স একবারে ৫ টি থেকে ১০০০ টি বাচ্চা দিতে পারে। সদ্যজাত সি হর্সকে যাতে কোনো প্রাণী খেয়ে না ফেলে তাই তারা রাতে বাচ্চা দেয়। এদের মধ্যে থেকে কম সংখ্যক শিশুই পূর্ণবয়স্ক হতে পারে, বাকিরা জলজ প্রাণীদের শিকারে পরিণত হয়। 

ক্রেডিট: নিশাত তাসনিম (সাইন্স বী)

+1 টি ভোট
করেছেন (7,560 পয়েন্ট)

পুরুষ সিহর্সের গর্ভধারণের বিষয়টি ব্যতিক্রম। এ নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। মজার ব্যাপার হলো, সাধারণ প্রাণীর মতোই স্ত্রী সিহর্স ডিম্বাণুদাতা এবং পুরুষ সিহর্স শুক্রাণুদাতা। পুরুষ কেবল তার নিজের শরীরের বিশেষ থলের মধ্যে বাচ্চাদের ধারণ করে। আসলে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে এমনটি করে সিহর্স। পুরুষ সিহর্স একসঙ্গে ১ হাজার বাচ্চা জন্ম দিলেও এদের মধ্যে গড়ে মাত্র ৫টি বেঁচে থাকে। সিহর্স যাতে অল্প সময়ে বেশি শিশু জন্মদান করতে পারে, তাই পুরুষ গর্ভধারণের কাজটি করে থাকে। এ সময়টা স্ত্রী সিহর্স নিজের দেহে নতুন করে ডিম্বাণু তৈরি করে ফেলে। পুরুষ সিহর্স একবার বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার গর্ভধারণ করে। স্ত্রী সিহর্স একই সঙ্গে গর্ভধারণ আর নতুন ডিম্বাণু উৎপাদন করতে পারত না। বাচ্চা জন্মানোর পর আবার অনেক সময় অপেক্ষা করতে হতো নতুন ডিম তৈরির জন্য। প্রজাতি রক্ষায় সন্তান জন্মদানের প্রক্রিয়াটি তাই ভাগাভাগি করে নেয় সিহর্স দম্পতি।

তথ্য - বিজ্ঞানচিন্তা

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
2 টি উত্তর 6,289 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 284 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,953 বার দেখা হয়েছে
+9 টি ভোট
5 টি উত্তর 10,268 বার দেখা হয়েছে
18 অক্টোবর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 528 বার দেখা হয়েছে
08 নভেম্বর 2021 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Roky palit (550 পয়েন্ট)

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,752 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. ao88sh

    100 পয়েন্ট

  4. ae888bonyu

    100 পয়েন্ট

  5. Shakib2310

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...