কাচ ভেঙে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
576 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (8,670 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,670 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
কাচ কেন ভেঙে যায়? তবে সবার আগে জানতে হবে, কাচ কীভাবে তৈরি হয়৷ বালু, সোডা, চুন ও পুরানো কাচ সাধারণ কাচ তৈরির উপকরণ৷ প্রথমে সবকিছু গুড়া করা হয়৷ তারপর ১,০০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় গলানো হয়৷ উত্তাপের ফলে উপকরণগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এক শক্ত রূপ ধারণ করে৷ সেটি দিয়ে বোতল, গ্লাস বা জানালার কাচ তৈরি করা যায়৷

ধাতু নমনীয় হয় ও তা বাঁকানো যায়৷ কিন্তু শীতল হবার পর কাচ শক্ত ও ভঙ্গুর হয়ে পড়ে৷ খুব বেশি চাপের মুখে আকার বদলানোর বদলে কাচ ভেঙে যায়৷ উপর থেকে পড়ে গেলেও কাচ সেই ধাক্কা সামলাতে পারে না৷ কাচ তাপমাত্রার পরিবর্তনও সহ্য করতে পারে না৷ উপর থেকে যে তরল পদার্থ ঢালা হয়, তার সঙ্গে কাচের তাপমাত্রার ফারাক বেশি হতে হবে৷

তাছাড়া শীতল বা গরম করার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হতে হবে৷ শীতল গ্লাসে গরম পানি ঢালা উচিত নয়৷ ধাতুর তুলনায় কাচ মোটেই ভালভাবে উত্তাপ বহন করতে পারে না৷ গরম গ্লাসে শীতল পানি ঢাললে গ্লাসের ভিতরের অংশ সঙ্কুচিত হয়ে পড়ে৷ কিন্তু বাইরের অংশ গরমই থাকে৷ ফলে সারফেস টেনশন দেখা যায়৷ সামান্য চিড় ধরলেও তা ছড়িয়ে পড়ে কাচ ভেঙে দেয়৷

শব্দতরঙ্গও কাচ ভেঙে দিতে পারে৷ তবে তার জন্য নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে দীর্ঘ সময় ধরে জোরালো শব্দ সৃষ্টি করতে হবে৷ সে ক্ষেত্রে কাচের মধ্যে কম্পন দেখা দেবে, যেমনটা বিভিন্ন সেতুর ক্ষেত্রে দেখা যায়৷ অনেক সময় ধরে দুলতে থাকলে বিপর্যয় দেখা দেবে৷ কাচ তখন ভেঙে যাবে৷ কোনো ত্রুটি, দুর্বলতা অথবা সামান্য চিড় ধরলেও কাচ সহজেই ভেঙে যায়৷

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 380 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,605 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 531 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Adib Vaiya (160 পয়েন্ট)
+6 টি ভোট
3 টি উত্তর 705 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,264 জন সদস্য

141 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 141 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. tranminhhuan1

    100 পয়েন্ট

  4. tintuchifidr

    100 পয়েন্ট

  5. 3339zcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...