মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর হারায় নাকি ওজন হারায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
1,183 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2,620 পয়েন্ট)

5 উত্তর

0 টি ভোট
করেছেন (170 পয়েন্ট)
মুক্তভাবে পড়ন্ত বস্তুর ওজন হারায়,ভর হারায় না কখনো।

**কোন বস্তুর ভর হচ্ছে সেই বস্তু তে অবস্থিত মোট পদার্থের পরিমান। যেমন, আপনার ডাম্বেল। ডাম্বেল টা কে যদি উপর থেকে ফেলে দেন, তবে কি ডাম্বেল এর মোট পদার্থের পরিমানে কোন পার্থক্য তৈরি হবে কি? না, হবে না।

**এবার আসুন ওজন এর ক্ষেত্রে.........ওজন হচ্ছে মুলত বস্তুর ভর এবং তরন এর গুনফল। পৃথিবীর বিভিন্ন উচ্চতায় এই তরন এর মানের তারতম্য রয়েছে। তরন এর ভিন্নতার জন্য পৃথিবীর বিভিন্ন উচ্চতায় ওজন হয় ভিন্ন ভিন্ন।
0 টি ভোট
করেছেন (6,050 পয়েন্ট)
বস্তুর ভর ধ্রুবক, এটি স্থানভেদে পরিবর্তন হয় না।

মুক্তভাবে পড়ন্ত বস্তু তার ওজন হারায়।

 

কোনো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। ভরকে কেজি এককে প্রকাশ করা হয়।

অন্যদিকে, বস্তুর ভরের সাথে মহাকর্ষীয় ধ্রুবক গুণ করলে, যেই মান পাওয়া যায় সেটি হচ্ছে ওজন। ওজনের একক নিউটন।
0 টি ভোট
করেছেন (10,050 পয়েন্ট)
মুক্তভাবে পড়ন্ত বস্তু ভর না ওজন হারায়। কারণ ভর সবসময় একই থাকে।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর হারায় না, কারন ভর ধ্রুবপদ। মুক্তভাবে পড়ন্ত বস্তু হারায় তার ওজন।
0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
ভর হলো কোন বস্তুতে পদার্থের পরিমাণ। আর ওজন হলো তার প্রতি পৃথিবীর আকর্ষণ।

 

কোন বস্তু যখন মুক্তভাবে পড়তে থাকে তখন তার ওজনের পরিবর্তন হয়। কারণ হচ্ছে, বিভিন্ন উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ভিন্ন ভিন্ন হয়।

অপরদিকে, বস্তু স্থির হোক বা পড়ন্ত,  পদার্থের পরিমাণের কম-বেশি হয় না। অর্থাৎ, ভর অপরিবর্তনীয়!

কাজেই, উত্তরটি হচ্ছে - ওজন...

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 2,377 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 3,347 বার দেখা হয়েছে
+9 টি ভোট
7 টি উত্তর 2,951 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 968 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 708 বার দেখা হয়েছে

11,051 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,519 জন সদস্য

60 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 58 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    360 পয়েন্ট

  2. Singhalindutries002

    200 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...